ইনকিউবেটর মেশিনের দাম কত ও মেশিন কোথায় পাওয়া যায়

ইনকিউবেটর মেশিনের দাম কত এবং কোথায় পাওয়া যায় তা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো। অনেকেই বাসাতে ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য ইনকিউবেটর মেশিন কিনতে চেয়ে থাকেন।

কিন্তু সঠিক দাম সম্পর্কে তেমন ধারণা নেই তাই চলুন আজকের আর্টিকেলের নিচের অংশ থেকে জেনে নেওয়া যাক বিভিন্ন রকম ইনকিউবেটরের দাম সম্পর্কে।

ইনকিউবেটর মেশিনের দাম কত

ইনকিউবেটর মেশিনের দাম নির্ধারণ হয়ে থাকে ডিম ধারণ ক্ষমতা, মেশিনের বডি কিসের তৈরি, অটোমেটিক না ম্যানুয়াল এবং অপারেটিং সিস্টেম কি রকম এগুলোর ওপর। নিচে কিছু ইনকিউবেটর মেশিনের দাম দেওয়া হলো:

ডিম ধারণ ক্ষমতা দাম
300 Egg Japan Steel Body Auto Incubator Machine 16,000 Tk
352 Egg Japani Sheet Mini Super Incubator Machine 13,500 Tk
400 Egg Japan Steel Body Auto Incubator Machine 22,000 Tk
440 AC/DC mini Super Incubator Machine 14,500 Tk
500 Egg Japan Steel Body Auto Incubator Machine 24,000 Tk
528 Egg Japani Sheet Mini Super Incubator Machine 14,000 Tk
600 Egg Japan Steel Super Dual Incubator Machine 27,000 Tk
816 Egg Setter & Hatcher Incubator Machine 49,500 Tk
1000 Egg Auto Hatching Incubator Machine 25,000 Tk
2000 Egg Auto Hatching Incubator Machine 37,000 Tk

ইনকিউবেটর মেশিন বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে এছাড়াও অনেকেই ইনকিউবেটর মেশিন তৈরি করে থাকে তো সেজন্য সব জায়গায় দাম একরকম নাও হতে পারে।

মিনি ইনকিউবেটরের দাম

মিনি ইনকিউবেটরের দাম তুলনামূলক কম হয়ে থাকে কারণ এগুলো দিয়ে অল্প পরিমাণ ডিম ফুটানো যায়। নিচে কিছু মিনি ইনকিউবেটরের দামের তালিকা দেওয়া হলো:

আরো পড়ুন:  কিয়াম, ওয়ালটন, ভিশন, মিয়াকো রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ
ডিম ধারণ ক্ষমতা দাম
40 Egg AC Semi Auto Incubator Machine 1,500 Tk
50 Egg Auto Incubator Machine 1,300 Tk
56 Egg AC/DC Incubator Machine 4,750 Tk
60 Egg AC/DC Incubator Machine 1,700 Tk
80 Egg AC Incubator Machine 1,800 Tk
70 Egg Auto Roller Incubator Machine 4,500 Tk
100 Egg AC/DC Incubator Machine 2,000 Tk
140 Egg AC/DC Incubator Machine 2,400 Tk
200 Egg AC/DC Semi Auto Incubator Machine 3,700 Tk
276 Egg AC/DC Incubator Machine 7,000 Tk

মিনি ইনকিউবেটর কেনার আগে অবশ্যই ভালোভাবে যাচাই-বাছাই করে কিনবেন। এবং বিভিন্ন জায়গায় মিনি ইনকিউবেটরের দামের পার্থক্য থাকে সেজন্য আরও ভালো ভাবে দাম জেনে নিবেন।

১৬ ডিমের ইনকিউবেটর দাম কত

১৬ টিমের ইনকিউবেটরের দাম ১২০০ থেকে ২০০০ টাকার মধ্যে হয়ে থাকে তবে এগুলো ম্যানুয়াল ভাবে তৈরি করা। আর চাইনা ডিজিটাল অটোমেটিক ১৬ ডিমের ইনকিউবেটর মেশিনের দাম ৫০০০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

তবে আপনারা অতিরিক্ত বেশি দামের গুলো না নেওয়ার চেষ্টা করবেন কারণ অনেক বেশি টাকা দিয়ে এত কম ডিমের ইনকিউবেটর মেশিন নিলে ভালো একটা সুবিধা হবে না। আর কেনার আগে অবশ্যই ভালোভাবে যাচাই-বাছাই করে নিবেন।

100 ডিমের ইনকিউবেটর দাম কত

১০০ ডিমের ইনকিউবেটরের দাম ককশিট দিয়ে তৈরি হলে ২০০০ টাকা থেকে ৩০০০ টাকা হয়ে থাকে। এবং মেটাল দিয়ে তৈরি ১০০ ডিমের ইনকিউবেটর মেশিনের দাম ৪০০০ টাকা থেকে ৮০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

যেগুলো মেশিনের মধ্যে AC/DC সিস্টেম যুক্ত করা থাকে সেগুলো নেওয়া অনেকটা ভালো কারণ এগুলো লোডশেডিং এর মধ্যেও সঠিকভাবে তাপ দিতে পারবে। আপনারা অবশ্যই ভালো কোয়ালিটি দেখে নেওয়ার চেষ্টা করবেন।

500 ডিমের ইনকিউবেটর দাম কত

৫০০ ডিমের ইনকিউবেটরের দাম ১৫,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। যেগুলো মেশিনের বডি বোর্ডের হয়ে থাকে সেগুলোর দাম তুলনামূলক কম আর যেগুলো মেটাল বা স্টিলের বডি সেগুলোর দাম বেশি হয়ে থাকে।

আরো পড়ুন:  জুকি, সিঙ্গার, বাটারফ্লাই, জেক সেলাই মেশিন দাম বাংলাদেশ ২০২৬

এছাড়াও অনেক ইনকিউবেটর মেশিনের মধ্যে বিভিন্ন রকম ফিচার যুক্ত করে থাকে সেই হিসেবে সেগুলো মেশিনের দাম নির্ধারণ হয়ে থাকে তাই সব জায়গায় একই রকম দাম পাবেন না কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম।

চায়না অটো ইনকিউবেটরের দাম

চায়না অটো ইনকিউবেটর মেশিনের দাম ডিমের ধারণ ক্ষমতা এবং বিভিন্ন ফিচারের উপর নির্ভর করে থাকে। সাধারণত ১৬ থেকে ৫০ টা ডিমের চায়না অটো ইনকিউবেটর মেশিনের দাম ২০০০ টাকা থেকে ৪০০০ টাকা হয়ে থাকে।

১০০ ডিমের চাইনা অটো ইনকিউবেটর মেশিন এর দাম ৮ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা হয়ে থাকে এবং ৫০০ থেকে ১০০০ ডিমের চায়না অটো ইনকিউবেটর মেশিন এর দাম ২৫,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা।

কোয়েল পাখির ইনকিউবেটরের দাম

কোয়েল পাখির ইনকিউবেটরের দাম মেশিনের কোয়ালিটি ধারণক্ষমতা ও ফিচারের উপর নির্ভর করে থাকে। ২৪০০ কোয়েল পাখির ডিমের মেলামাইন বডি ফুল অটো ইনকিউবেটর মেশিন এর দাম ২০ হাজার টাকা থেকে ২২ হাজার টাকা।

বোর্ডের তৈরি ৩০০০ ডিমের ফুল অটো ইনকিউবেটরের দাম ২২ হাজার টাকা থেকে ২৪ হাজার টাকা।  বিভিন্ন জায়গায় দামের পার্থক্য থাকে তাই কেনার আগে অবশ্যই ভালোভাবে দাম যাচাই করবেন তারপরে পছন্দমত কেনার চেষ্টা করবেন।

ডিম ফুটানোর মেশিন দাম কত

ডিম ফোটানোর মেশিনের দাম ১২০০ টাকা থেকে ৫০০০০ টাকা এবং তার চেয়েও আরও অনেক বেশি হয়ে থাকে। যদি মিনি ডিম ফোটানোর মেশিন নেন তাহলে সেগুলোর দাম কম পড়বে আর অনেক বেশি ডিম ফুটানোর মেশিনের দাম বেশি হয়ে থাকে। তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ডিম ফুটানোর মেশিন নিবেন।

ডিম ফুটানো মেশিন কোথায় পাওয়া যায়

ডিম ফোটানোর মেশিন অনেক জায়গায় পাওয়া যায় অনলাইন এবং অফলাইন দুই ভাবেই আপনারা নিতে পারবেন। অনলাইন এর মাধ্যমে যদি নিতে চান তাহলে অনেক ওয়েবসাইট রয়েছে যারা ডিম ফুটানোর মেশিন বিক্রি করে থাকে যেমন daraz.com.bd, bdstall.com এদের থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন।

আরো পড়ুন:  আরএফএল সিঙ্গেল ও ডাবল গ্যাসের চুলার দাম ২০২৬

এছাড়াও আপনার এলাকায় বা আপনার শহরের বিভিন্ন জায়গায় ডিম ফুটানোর ইনকিউবেটর মেশিন বিক্রয় করে থাকে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে দেখে শুনে যাচাই-বাছাই করে নিতে পারেন। তবে আপনারা চেষ্টা করবেন অনলাইনের মাধ্যমে না নিয়ে সরাসরি দেখে বুঝে নেওয়ার।

ইনকিউবেটরে ডিম ফুটানোর পদ্ধতি

ইনকিউবেটর ডিম ফুটানোর সঠিক পদ্ধতি জানা প্রয়োজন কারণ সঠিক পদ্ধতি না জানলে ডিম না ফুটার সম্ভাবনা থাকে তাই ইনকিউবেটরের ডিম ফুটানোর সঠিক পদ্ধতি জেনে নিন।

  • যেগুলো ডিমের বাচ্চাটার সম্ভাবনা রয়েছে সেগুলো ডিম আলাদা করে বেছে নিন।
  • ডিম মেশিনের মধ্যে দেওয়ার আগে জীবাণু নাশক করে নিতে পারেন।
  • অনেক বেশি দিনের পুরাতন ডিম না নিয়ে নতুন পাড়া ডিমগুলো বাছাই করুন।
  • ডিম বসানোর আগে মেশিন চালিয়ে দেখে নিন মেশিনের সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা।
  • ডিম সঠিকভাবে স্থাপন করুন চওড়া অংশটি উপরের দিকে এবং সরু অংশটি নিচের দিকে।
  • ম্যানুয়াল মেশিন হলে ডিম মাঝে মাঝে ঘুরিয়ে দিন আর অটোমেটিক হলে ঘুরাতে হবেনা।
  • ডিম দিয়ে মেশিন চালু করার পরে বারবার মেশিন খুলবেন না।
  • ২১ দিন পর বাচ্চা বের হয়ে যাবে তখন যেগুলো বাচ্চা বের হবে না সেগুলো বের করে দিবেন।

এভাবে খুব সহজেই ইনকিউবেটর মেশিন দিয়ে ডিম ফুটাতে পারবেন। আরো ভালোভাবে বোঝার জন্য ইউটিউবে অনেক ভিডিও থাকে সেগুলো দেখতে পারেন অথবা যাদের মেশিন ব্যবহার করার অভিজ্ঞতা রয়েছে তাদের থেকে সরাসরি বুঝে নিতে পারেন।

লেখকের মন্তব্য

আশা করছি প্রিয় বন্ধুরা আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পেরেছেন বিভিন্ন রকম ইনকিউবেটর মেশিনের দাম এবং এই সম্পর্কিত আরো বেশ কিছু বিষয়ে।

তারপরও যদি আপনাদের এই বিষয়ে আরো কোন প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। এবং এরকম আরও বিভিন্ন প্রয়োজনে জিনিসপত্রের দাম জানার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ধন্যবাদ।

5/5 - (1 vote)

Assalamu Alaikum I am Md. Mamunur Rahman I am an SEO Expert and Article Writer. And I am the Owner of this Website. I have Created this Website to Provide you with Accurate Information Online.

Sharing Is Caring:

Leave a Comment