সিলেট টু চট্টগ্রাম বাসের সময়সূচী, বাস ভাড়া, কাউন্টার নাম্বার

সিলেট টু চট্টগ্রাম বাসের সময়সূচী, বাস ভাড়া, বাসের টিকিট কাটার নিয়ম, কাউন্টার নাম্বার সহ আরো বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আপনাদেরকে এই পোস্টের মাধ্যমে জানাবো।

যারা সিলেট টু চট্টগ্রাম বাসের মাধ্যমে যাতায়াত করতে চান তারা এই তথ্যগুলো জেনে রাখলে অনেকটা উপকৃত হবেন তাহলে চলুন নিচের অংশ থেকে জেনে নেওয়া যাক সিলেট টু চট্টগ্রাম বাসের সময়সূচী সহ আরো তথ্য।

সিলেট টু চট্টগ্রাম বাসের সময়সূচী ২০২৬

সিলেট টু চট্টগ্রাম প্রতিনিয়ত কয়েকটি বাস চলাচল করে থাকে সেগুলো বাস নির্দিষ্ট সময়ে ছাড়ে নিচে সিলেট টু চট্টগ্রাম রুটে চলাচলকারী কয়েকটি বাসের সময়সূচি দেওয়া হলো:

বাস কোম্পানি ছাড়ার সময় পৌঁছানোর সময় সময় লাগে
প্যারাডাইস এক্সপ্রেস রাত ৮:৪০ মিনিট সকাল ৬:১০ মিনিট ৯ ঘন্টা ৩০ মিনিট
লন্ডন এক্সপ্রেস রাত ৮:৪৫ মিনিট সকাল ৬:৪৫ মিনিট ১০ ঘন্টা ০০ মিনিট
এনা পরিবহন রাত ৮:৩০ মিনিট ভোর ৫:৩০ মিনিট ৯ ঘন্টা ০০ মিনিট
সৌদিয়া কোচ রাত ৯:২০ মিনিট সকাল ৮:২০ মিনিট ১১ ঘন্টা ০০ মিনিট
সৌদিয়া কোচ রাত ১০:০০ মিনিট সকাল ৮:০০ মিনিট ১০ ঘন্টা ০০ মিনিট

এই বাসগুলো প্রতিদিন এখানে উল্লেখিত নির্দিষ্ট সময়ে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়ে অবশ্যই আপনারা নির্দিষ্ট সময়ের আগে টিকিট সংগ্রহ করে বাসে উঠার চেষ্টা করবেন।

সিলেট টু চট্টগ্রাম বাস ভাড়া ২০২৬

সিলেট টু চট্টগ্রাম রুটে চলাচল কারী বাসের ভাড়া বাস কোম্পানি অনুযায়ী বিভিন্ন ভিন্ন হয়ে থাকে এবং এসি এবং নন এসি বাসের ভাড়া কম বেশি হয়ে থাকে নিচে সেই ভাড়ার তালিকা দেওয়া হলো:

আরো পড়ুন:  রাজশাহী টু ঈশ্বরদী ট্রেনের সময়সূচী, ভাড়া, টিকিট কাটার নিয়ম
বাস কোম্পানি এসি ভাড়া নন এসি ভাড়া
প্যারাডাইস এক্সপ্রেস ১৫০০ টাকা ❌❌
লন্ডন এক্সপ্রেস ১৬০০ টাকা ❌❌
এনা পরিবহন ১৫০০ টাকা ❌❌
সৌদিয়া কোচ ১৩০০ টাকা ১০০০ টাকা

এসি বাসের ভাড়া তুলনামূলক একটু বেশি হয়ে থাকে এবং নন এসি বাসের ভাড়া তুলনামূলক একটু কম হয়ে থাকে আপনারা আপনাদের পছন্দ মত বাসে যাত্রা করতে পারেন।

সিলেট টু চট্টগ্রাম বাসের টিকিট বুকিং পদ্ধতি

সিলেট চট্টগ্রাম বাসের টিকিট অনলাইনের মাধ্যমে বুকিং দিতে পারবেন সেজন্য আপনাদেরকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে নিচে সেগুলো দেওয়া হলো:

ধাপ ১: গুগলে সার্চ করে bdtickets.com এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে হবে। আগে থেকে যদি কোন অ্যাকাউন্ট করা না থাকে তাহলে একটি একাউন্ট করে লগইন করে নিতে হবে।

ধাপ ২: সিলেট ও চট্টগ্রাম রুট নির্বাচন করতে হবে। কত তারিখের টিকিট বুকিং দিতে চাচ্ছেন সেই তারিখ নির্বাচন করে Search Bus অপশনে প্রেস করে পরবর্তী ধাপে যাবেন।

ধাপ ৩: একসাথে সবগুলো বাসের নাম চলে আসবে এবং কোন বাস কখন ছাড়বে সে তথ্যগুলো দেখা যাবে সেখান থেকে যেকোনো একটি বাসের টিকিট বুকিং দেওয়ার জন্য View Seats অপশনে প্রেস করবেন।

ধাপ ৪: Boarding/Dropping Point সিলেক্ট করতে হবে তারপরে পছন্দমত একটি সিট সিলেক্ট করতে হবে। মোবাইল নাম্বার দিয়ে সাবমিট অপশনে প্রেস করতে হবে।

ধাপ ৫: যেকোনো একটি মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে টিকিটের মূল্য পেমেন্ট করে দিতে হবে।

ধাপ ৬: টিকিটের মূল্য পেমেন্ট করা হয়ে গেলে টিকিট এর অনলাইন কপি দিয়ে দেওয়া হবে সেটা সংগ্রহ করে রাখলেই সেই টিকিটের মাধ্যমে নির্দিষ্ট বাসের মাধ্যমে সিলেট টু চট্টগ্রাম যাওয়া যাবে।

আপনারা খুব সহজেই এই নিয়ম গুলো অনুসরণ করে অনলাইনের মাধ্যমে সিলেট টু চট্টগ্রাম রুটের বাসের টিকিট বুকিং দিতে পারবেন। অথবা চাইলে সরাসরি বাস কাউন্টারে গিয়েও টিকিট কাটতে পারেন।

আরো পড়ুন:  ঢাকা টু চট্টগ্রাম বাস ভাড়া, সময়সূচী, কাউন্টার নাম্বার ২০২৬

সিলেট টু চট্টগ্রাম বাস কাউন্টার

অনেক সময় জরুরী প্রয়োজনে সিলেট টু চট্টগ্রাম রুটের বাস কাউন্টার নাম্বার প্রয়োজন হয়ে থাকে নিচে কয়েকটি কোম্পানির সিলেট ও চট্টগ্রাম বাস কাউন্টার নাম্বার দেওয়া হলো:

বাস কোম্পানি সিলেট কাউন্টার চট্টগ্রাম কাউন্টার
প্যারাডাইস এক্সপ্রেস ০১৬১৫৫৭৫৫৩০ ০১৯০১০২৯৯৬০
লন্ডন এক্সপ্রেস ০১৭০৭২২০০৫৫ ০১৭০১২২০০৪৪
এনা পরিবহন ০১৯৫৮১৩৫২০১ ০১৯৫৮১৩৫১৬৪
সৌদিয়া কোচ ০১৯১৯৬৫৪৮৯১ ০১৯১৯৬৫৪৮২১

যে কোন প্রয়োজনে এগুলো কাউন্টার নাম্বারে ফোন করে কথা বলতে পারেন এবং কোন সমস্যা হলে সেটা সমাধান করতে পারেন।

সিলেট টু চট্টগ্রাম কত কিলোমিটার

সিলেট টু চট্টগ্রাম এর দূরত্ব সড়কপথে আনুমানিক প্রায় ৩৬৪ কিলোমিটার।

সিলেট টু চট্টগ্রাম যেতে কয় ঘন্টা লাগে

সিলেট টু চট্টগ্রাম বাসের মাধ্যমে  ৯ ঘন্টা থেকে ১১ ঘণ্টা পর্যন্ত সময় লাগে। বিভিন্ন বাস অনুযায়ী এবং যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে সময় কম লাগে আর যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে সময় বেশি লাগে।

লেখকের মন্তব্য

আশা করছি আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পেরেছেন সিলেট টু চট্টগ্রাম বাসের সময়সূচী, ভাড়ার তালিকা এবং টিকিট কাটার নিয়ম সহ এই সম্পর্কিত আরো অনেকগুলো বিষয়ে যা আপনাদের বাস যাত্রায় অনেকটা উপকারী হবে।

তারপরেও এই বিষয়ে যদি আপনাদের আরো কোন প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এবং এরকম আরো বিভিন্ন রুটের বাসের সময়সূচী ও ভাড়া জানতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন। ধন্যবাদ।

5/5 - (1 vote)

Assalamu Alaikum I am Md. Mamunur Rahman I am an SEO Expert and Article Writer. And I am the Owner of this Website. I have Created this Website to Provide you with Accurate Information Online.

Sharing Is Caring:

Leave a Comment