আহসানউল্লাহ ইউনিভার্সিটি ভর্তি যোগ্যতা, খরচ, সাবজেক্ট লিস্ট

আজকে আপনাদেরকে জানাবো আহসানউল্লাহ ইউনিভার্সিটি ভর্তি বিজ্ঞপ্তি, ভর্তি যোগ্যতা, পড়ার খরচ, টিউশন ফি, সাবজেক্ট লিস্ট সহ আরো বেশ কিছু বিষয়ে। আপনারা যারা আহসানউল্লাহ ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছেন তথ্যগুলো তাদের জেনে রাখা প্রয়োজন।

যদি আগে থেকে এই তথ্যগুলো জেনে থাকেন তাহলে ভর্তি হতে অনেকটা সুবিধা হবে। তাহলে চলুন নিচের অংশ থেকে জেনে নেওয়া যাক আহসানউল্লাহ ইউনিভার্সিটিতে ভর্তি যোগ্যতা সহ আরো সকল তথ্য।

আহসানউল্লাহ ইউনিভার্সিটি ভর্তি বিজ্ঞপ্তি 2026

আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আবেদন শুরু ১ই সেপ্টেম্বর ২০২৫ এবং আবেদনের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে।

ভর্তি আবেদন গ্রহণ করার পরে ভর্তি পরীক্ষা হবে ১১ অক্টোবর ২০২৫ তারিখে। এবং ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১৯ অক্টোবর ২০২৫ তারিখে। তো আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন তারা নির্দিষ্ট তারিখের আগে আবেদন করবেন।

আহসানউল্লাহ ইউনিভার্সিটি ভর্তি যোগ্যতা

আহসানউল্লাহ ইউনিভার্সিটি তে তিনটি ক্যাটাগরিতে ভর্তি হওয়া যায় এবং তিনটি ক্যাটাগরির জন্য কিছু ভর্তি যোগ্যতা থাকার প্রয়োজন হয় তবে দুইটি ক্যাটাগরি ভর্তি যোগ্যতা একই এবং আরেকটি ভিন্ন হয়ে থাকে তাই নিচের অংশে আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার দুইটি ক্যাটাগরির যোগ্যতা দেওয়া হলো:

ইঞ্জিনিয়ারিং ও আর্ক প্রোগ্রামে ভর্তি যোগ্যতা

  • এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫ পয়েন্ট থাকতে হবে।
  • এসএসসি এবং এইচএসসিতে অতিরিক্ত বিষয় সহ মোট জিপিএ ৮.০ পয়েন্ট থাকতে হবে।
  • O লেভেল বা সমমানের গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি কমপক্ষে পাঁচটি বিষয় থাকতে হবে।
  • A লেভেল বা সমমানের গণিত, পদার্থবিদ্যা, রসায়নে নূন্যতম জিপিএ ৩.৫ পয়েন্ট থাকতে হবে।
আরো পড়ুন:  খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, বিজ্ঞপ্তি, পড়ার খরচ ২০২৬

বিবিএ প্রোগ্রামে ভর্তি যোগ্যতা

  • যেকোনো শাখা থেকে এসএসসি এবং এইচএসসি অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।
  • এসএসসি এবং এইচএসসিতে অতিরিক্ত বিষয় সহ মোট জিপিএ ৭.০ পয়েন্ট থাকতে হবে। এবং যেকোন স্তরে কমপক্ষে ২.০ থাকতে হবে।
  • O লেভেলে কমপক্ষে ৫ টি বিষয় এবং A লেভেলের ২ টি বিষয় সম্পন্ন করতে হবে।
  • O এবং A লেভেলে ন্যূনতম সমতুল্য জিপিএ ৭.০ এবং যেকোন স্তরে কমপক্ষে ৩.০ থাকতে হবে।

এ সকল তো থাকলে একজন শিক্ষার্থী আহসানউল্লাহ ইউনিভার্সিটি তে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এছাড়াও সরাসরি তাদের সাথে যোগাযোগ করে আরো কোন বিষয়ে জানার থাকলে জেনে নিতে পারবেন।

আহসানউল্লাহ ইউনিভার্সিটি খরচ

আহসানউল্লাহ ইউনিভার্সিটি খরচ বিভিন্ন প্রোগ্রামের সেমিস্টার বা টাইম ডিউরেশন অনুযায়ী নির্ধারণ হয়ে থাকে প্রোগ্রাম অনুযায়ী সর্বনিম্ন ৯ লক্ষ টাকা থেকে ১১ লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়। আহসানউল্লাহ ইউনিভার্সিটি খরচ এর তালিকা নিচে দেওয়া হলো:

Program Admission fee Subsequent each semester Total fee
ARC – 5 years (10 semesters) 1,44,100.00 Tk 1,10,550.00 Tk 11,39,050.00 Tk
BBA- 4 years (8 semesters) 1,10,495.00 Tk 89,045.00 Tk 7,33,810.00 Tk
IPE – 4 years (8 semesters) 1,44,100.00 Tk 1,10,550.00 Tk 9,17,950.00 Tk
CE – 4 years (8 semesters) 1,44,100.00 Tk 1,10,550.00 Tk 9,17,950.00 Tk
ME – 4 years (8 semesters) 1,44,100.00 Tk 1,10,550.00 Tk 9,17,950.00 Tk
EEE- 4 years (8 semesters) 1,44,100.00 Tk 1,10,550.00 Tk 9,17,950.00 Tk
CSE – 4 years (8 semesters) 1,44,100.00 Tk 1,10,550.00 Tk 9,17,950.00 Tk
TE- 4 years (8 semesters) 1,44,100.00 Tk 1,10,550.00 Tk 9,17,950.00 Tk

প্রতিটি প্রোগ্রামের সেমিস্টার অনুযায়ী এই পরিমাণ খরচ হয়ে থাকে তবে এই খরচের পরিমাণ প্রতি বছর পরিবর্তন হয়ে থাকে।

আহসানউল্লাহ ইউনিভার্সিটি টিউশন ফি

আহসানউল্লাহ ইউনিভার্সিটি টিউশন ফি পোস্ট গ্রাজুয়েট এর বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। প্রতিটি প্রোগ্রাম এবং প্রতিটি প্রোগ্রামের ক্রেডিট অনুযায়ী পার ক্রেডিটে ২০০০ টাকা থেকে ২৫০০ টাকা টিউশন ফি নেওয়া হয়ে থাকে।

আরো পড়ুন:  কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, ভর্তি বিজ্ঞপ্তি, পড়ার খরচ

যদি প্রোগ্রাম অনুযায়ী ৪২ ক্রেডিট ২০০০ টাকা করে ধরা হয় তাহলে মোট টিউশন ফি ৮৪,০০০ টাকা। এবং ৪৮ ক্রেডিট ২৫০০ টাকা করে ধরা হয় তাহলে মোট টিউশন ফি ১২০,০০০ টাকা। আহসানউল্লাহ ইউনিভার্সিটি টিউশন ফি ক্রেডিট অনুযায়ী এই পরিমাণ হয়ে থাকে। তবে এটি প্রতি বছর পরিবর্তন হতে পারে।

আহসানউল্লাহ ইউনিভার্সিটি সাবজেক্ট লিস্ট

আহসানউল্লাহ ইউনিভার্সিটিতে বিভিন্ন অনুষদে অনেকগুলো সাবজেক্ট রয়েছে। সাবজেক্ট গুলোর নাম নিচে দেওয়া হলো:

S No Subject
1 Bachelor of Architecture
2 Master of Architecture
3 Bachelor of Science in Civil Engineering
4 Master of Science in Civil Engineering
5 Electronic Engineering
6 Bachelor of Science in Textile Engineering
7 Master of Science in Mathematics
8 Bachelor of Science in Mechanical Engineering
9 Bachelor of Business Administration
10 Bachelor of Science in Industrial and Production Engineering

আরো অনেক সাবজেক্ট রয়েছে পরবর্তীতে আমরা আপডেটের মাধ্যমে আরো সাবজেক্ট যোগ করে দেওয়ার চেষ্টা করব। অথবা চাইলে এই ওয়েবসাইট থেকে সরাসরি দেখে নিতে পারেন।

আহসানউল্লাহ ইউনিভার্সিটি কি সরকারি

আহসানউল্লাহ ইউনিভার্সিটি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ বিশ্ববিদ্যালয় টি নিজস্ব তহবিল এবং টিউশন ফি এর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। এটাকে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলা যেতে পারে।

আহসানউল্লাহ ইউনিভার্সিটি কোথায়

আহসানউল্লাহ ইউনিভার্সিটি অবস্থিত ১৪১-১৪২, লাভ রোড, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ বাংলাদেশ। ঢাকা শহরের তেজগাঁও এলাকায় এই বিশ্ববিদ্যালয়টি প্রায় ১.৬৭৬ একর জায়গা জুড়ে অবস্থিত।

আহসানউল্লাহ ইউনিভার্সিটি যোগাযোগের উপায়

আহসানউল্লাহ ইউনিভার্সিটি এর সাথে যোগাযোগ করার জন্য কয়েকটি উপায় রয়েছে সেগুলো উপায়ে যোগাযোগ করতে পারেন কয়েকটি যোগাযোগের মাধ্যম হলো:

Tel: 8870422, 8870415, 8870416

Email: info@aust.edu

Website: www.aust.edu

যে কোন প্রয়োজনে এগুলো যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারেন অথবা চাইলে লোকেশন অনুযায়ী সরাসরি গিয়ে যোগাযোগ করতে পারেন।

আরো পড়ুন:  আল আজহার বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, পড়ার খরচ, স্কলারশিপ ২০২৬ 

লেখকের মন্তব্য

প্রিয় বন্ধুরা আশা করছি আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পেরেছেন আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি এবং ভর্তি যোগ্যতা সহ বেশ কিছু বিষয়ে। এই তথ্যগুলো আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য অনেকটা উপকারী হবে।

তারপরেও যদি আপনাদের এই বিষয়ে আরো কোন কিছু জানার থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে পারেন। এবং এই রকম আরো শিক্ষামূলক তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন ধন্যবাদ।

5/5 - (1 vote)

Assalamu Alaikum I am Md. Mamunur Rahman I am an SEO Expert and Article Writer. And I am the Owner of this Website. I have Created this Website to Provide you with Accurate Information Online.

Sharing Is Caring:

Leave a Comment