দুরন্ত, হিরো, ফনিক্স বাইসাইকেল প্রাইস ইন বাংলাদেশ ২০২৬

দুরন্ত, হিরো এবং ফনিক্স বাইসাইকেলের দাম আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো। বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন দামের বাইসাইকেল বাজারে পাওয়া যায় সেগুলো কেনার আগে অবশ্যই দাম জেনে নেওয়া প্রয়োজন।

আগে থেকে যদি আপনারা সঠিক দাম জেনে থাকেন তাহলে কিনতে গিয়ে ঠকার সম্ভাবনা থাকবে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক মডেল এবং কোয়ালিটি অনুযায়ী তিনটি ব্র্যান্ডের বাইসাইকেলের দাম গুলো।

বাইসাইকেল প্রাইস ইন বাংলাদেশ

বাংলাদেশের বেশ কয়েকটি ব্র্যান্ডের ভালো মানের বাইসাইকেল পাওয়া যায় যেগুলোর দাম কোয়ালিটি অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই অংশে ব্র্যান্ড এবং মডেল অনুযায়ী বেশ কিছু বাইসাইকেলের বাংলাদেশী দাম দেওয়া হলো:

নাম দাম
Duranta Classic 28″ Bicycle 10,839 Tk
Veloce V300 Bicycle 29,000 Tk
Begasso Spoke Rim Folding Bicycle 29,400 Tk
Duranta Rider Black Gents Bicycle 7,900 Tk
Acex 28″ Black-Blue Bicycle 12,350 Tk
Avon XT27.5 Bicycle 26,240 Tk
Hiland XCE 26″ Bicycle 18,190 Tk
Phoenix Donald 26″ Bicycle 17,000 Tk
Green Tiger GT Ebicycle 29,600 Tk
Duranta Cyclone 26″ Bicycle 13,100 Tk

বাংলাদেশের বিভিন্ন শোরুমে এবং অনলাইনে এই সকল বাইসাইকেল গুলো আপনারা পেয়ে যাবেন তো নেওয়ার আগে অবশ্যই সবকিছু যাচাই-বাছাই করে নিবেন।

দুরন্ত বাইসাইকেল দাম বাংলাদেশ

দুরন্ত ব্র্যান্ডের অসংখ্য বাইসাইকেল বাজারে রয়েছে সাইকেলের কোয়ালিটি মডেল এবং আরো বিভিন্ন বিষয়ের উপর দাম নির্ভর হয়ে থাকে। নিচের অংশে কিছু দুরন্ত বাইসাইকেল এর বাংলাদেশী দামের তালিকা দেওয়া হলো:

নাম দাম
Duranta Durjoy 2-Bar 26″ RB Bicycle 11,600 Tk
Duranta Durjoy Single Bar 26″ Bicycle 11,400 Tk
Duranta Scorpion Plus Blue 24″ Bicycle 13,465 Tk
Duranta Supreme 26″ Green Bicycle 11,760 Tk
Duranta CB Optimus 26″ Bicycle 7,805 Tk
Duranta Allan Ultimate Plus 26″ Bicycle 10,900 Tk
Duranta CB City Black 26″ Bicycle 7,299 Tk
Duranta Master Gents 26″ Bicycle 7,680 Tk
Duranta Classic General 28″ Bicycle 8,410 Tk
Duranta Alloy 26″ Bicycle 18,360 Tk
আরো পড়ুন:  ওয়ালটন, ভিশন, মিয়াকো, সিঙ্গার ব্লেন্ডার মেশিন দাম বাংলাদেশ ২০২৬

এখানে শুধুমাত্র কয়েকটি দুরন্ত বাইসাইকেলের নাম এবং দাম দেওয়া হল এছাড়াও দুরন্ত এর আরো অনেক বাইসাইকেল রয়েছে।

দুরন্ত গিয়ার বাইসাইকেল দাম

বর্তমানে অনেকেরর পছন্দের তালিকায় রয়েছে দুরন্ত গিয়ার বাইসাইকেল। সাধারণ বাই সাইকেলের থেকে গিয়ার বাইসাইকেলের দাম তুলনামূলক বেশি হয়ে থাকে। নিচে কিছু দূরন্ত গিয়ার বাইসাইকেলের দাম দেওয়া হলো:

নাম দাম
Duranta Allan Hunter 26″ Bicycle 19,500 Tk
Duranta CB E-Fury 26″ Bicycle 70,730 Tk
Duranta Allan Furious 26″ Bicycle 14,700 Tk
Duranta Allan Marvel 26″ Bicycle 14,650 Tk
Duranta Alloy Red-Grey 26″ Bicycle 13,175 Tk
Duranta Alloy Royal Blue 26″ Bicycle 18,360 Tk
Duranta Alloy Red-Sky Blue 26″ Bicycle 18,590 Tk
Duranta Steel Blue 26″ Bicycle 12,880 Tk
Duranta Alloy Allan Inova 26″ Bicycle 15,800 Tk
Duranta Prime Alloy 26″ Bicycle 17,000 Tk

আপনারা আপনাদের পছন্দমত বিভিন্ন দামের মধ্যে দুরন্ত গিয়ার বাইসাইকেল যাচাই বাছাই করে নিতে পারবেন।

হিরো বাইসাইকেল প্রাইস ইন বাংলাদেশ

ছেলে এবং মেয়েদের জন্য বিভিন্ন সাইজের এবং বিভিন্ন মডেলের হিরো বাইসাইকেল পাওয়া যায়। অনেকের পছন্দের তালিকায় রয়েছে হিরো বাইসাইকেল। নিচে হিরো বাইসাইকেলের বাংলাদেশী দামের তালিকা দেওয়া হলো:

নাম দাম
Hero Terrain 26″ Bicycle 7,250 Tk
Hero Jet Master Gold Bicycle 6,690 Tk
Hero Miss India 26″ Bicycle 7,150 Tk
Hero Miss India Gold 26″ Bicycle 7,250 Tk
Hero Neon Dx Lady 26″ Bicycle 1,150 Tk
Hero Queen 26″ Bicycle 6,890 Tk
Hero Hawk 27″ Bicycle 8,950 Tk
Hero Ranger Max Bicycle 6,750 Tk
Hero Jet SS Gold 28″ Bicycle 6,750 Tk
Hero Aiana Bicycle 7,890 Tk

অন্যান্য বাইসাইকেল এর দামের তুলনায় হিরো বাইসাইকেলের দাম তুলনামূলক কিছুটা কম হয়ে থাকে। তাই চাইলে আপনারা আপনাদের পছন্দমত যেকোন একটি বাইসাইকেল বাছাই করে নিতে পারেন।

আরো পড়ুন:  কফি মেশিনের দাম - রয়েল কফি মেশিন প্রাইস ইন বাংলাদেশ

হিরো রয়েল সাইকেল দাম বাংলাদেশ

হিরো রয়েল সাইকেলের দাম সর্বনিম্ন ৬ হাজার টাকা থেকে ১০ হাজার টাকার মধ্যে হয়ে থাকে। হিরো রয়েল নতুন বাইসাইকেল বাংলাদেশে তুলনামূলক কম পাওয়া যায়।

তাই অনেকে মডিফাই করা বা কিছুদিন ইউজ করা হিরো রয়েল সাইকেল নিতে চান যেগুলোর দাম সর্বনিম্ন ৩ হাজার টাকা থেকে ৬ হাজার টাকার মধ্যে হয়ে থাকে। তবে ইউজড নিতে চাইলে ভালোভাবে যাচাই বাছাই করে নিতে হবে।

হিরো গিয়ার সাইকেল প্রাইস ইন বাংলাদেশ

বর্তমানে গিয়ার বাইসাইকেল অনেক জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে যারা সাইকেলিং করে এবং ব্যায়াম করে তারা এই সকল সাইকেলগুলো বাছাই করে থাকে। তো হিরো গিয়ার বাইসাইকেল মডেল,কোয়ালিটি এবং সাইজের উপর নির্ভর করে সর্বনিম্ন ৮,০০০ টাকা থেকে শুরু করে ২০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

হিরো গিয়ার বাইসাইকেল পছন্দ হওয়ার কারণ হলো এগুলো সাইকেল যেকোন রাস্তাতে ভালোভাবে চালানো যায় গাড়িতে স্প্রিং থাকাই উঁচু নিচু রাস্তা হলেও কোন ধরনের কষ্ট হয় না। আবার গিয়ার কমবেশি করার মাধ্যমে খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়।

ফনিক্স বাইসাইকেল প্রাইস ইন বাংলাদেশ

ফনিক্স অনেক পুরাতন একটি ব্র্যান্ড বর্তমানে ফনিক্স এর অনেক স্মার্ট বাইসাইকেল বাজারে রয়েছে এবং ফনিক্স বাইসাইকেলের কোয়ালিটি অনেক ভালো। নিচে ফনিক্স বাইসাইকেলের দামের তালিকা দেওয়া হলো:

নাম/মডেল দাম
Phoenix Classic China 2-Bar Bicycle 11,000 Tk
Phoenix 1100 Bicycle 12,500 Tk
Phoenix 1200 Bicycle 13,500 Tk
Phoenix 1300 Bicycle 15,000 Tk
Phoenix Zora Bicycle 24,000 Tk
Phoenix Connect Bicycle 14,800 Tk
Phoenix Banner Team Bicycle 10,000 Tk
Phoenix 1800 Bicycle 18,500 Tk
Phoenix Uer 770 Bicycle 15,500 Tk
Phoenix Kids Bicycle 6,500 Tk

ফনিক্স বাইসাইকেল সব সময় মানুষের পছন্দের তালিকায় ছিল এখনো অনেক ফনিক্স বাইসাইকেল রয়েছে যেগুলো ব্যবহার করতে ভালো লাগে।

আরো পড়ুন:  ওয়াটারপ্রুফ মোবাইল প্রাইস ইন বাংলাদেশ

ভালো বাইসাইকেল চেনার উপায়

নিয়মিত বাইসাইকেল ব্যবহার করতে চাইলে অবশ্যই একটি ভাল মানের বাইসাইকেল যাচাই-বাছাই করে নিতে হবে কিন্তু ভালো বাইসাইকেল চেনার উপায় অনেকেরই জানা নাই। একটি ভালো বাইসাইকেল চেনার জন্য যে বিষয়গুলো খেয়াল করা জরুরী:

  • সাইকেলের ফ্রেম কিসের তৈরি সেটা জানতে হবে অবশ্যই ভালো কোয়ালিটির ফ্রেম বাছাই করে নিবেন।
  • ফ্রেম এর সাইজ রাইডার এর উচ্চতার সাথে মিলিয়ে নিতে হবে যাতে চালাতে কোন সমস্যা না হয়।
  • ব্রেক কোয়ালিটি ভালোভাবে দেখে নিতে হবে অবশ্যই ভালো মানের ব্রেক থাকতে হবে।
  • উঁচু নিচু রাস্তায় চালালে অবশ্যই সাসপেনশন বা স্প্রিং রয়েছে এমন সাইকেল বাছাই করতে হবে।
  • ওজনে তুলনামূলক কম এরকম দেখে বাছাই করতে হবে।
  • প্যাডেল ঘুরিয়ে দেখতে হবে কোন ধরনের শব্দ হচ্ছে নাকি স্মুথ ভাবে ঘুরছে।
  • ফ্রেমের জয়েন্ট গুলো মসৃণ হতে হবে যাতে খুলে না যায়।
  • বাজেট অনুযায়ী একটি ভালো ব্র্যান্ড বাছাই করতে হবে।

সবশেষে একটি ভালো বাইসাইকেল কেনার আগে অবশ্যই পরীক্ষামূলকভাবে একবার রাইড করে টেস্ট করে নিতে পারেন তাহলে কোন ধরনের সমস্যা থাকলে বুঝতে পারবেন। টেস্ট করার পরে যদি ভালো মনে হয় তাহলে সেটা নিতে পারেন।

লেখকের মন্তব্য

আশা করছি আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পেরেছেন দুরন্ত, হিরো এবং ফনিক্স বাইসাইকেলের দাম। তবে সব জিনিসের দাম নিয়মিত বাড়ে অথবা কমে তাই অবশ্যই কেনার আগে আরো ভালোভাবে যাচাই বাছাই করে নিতে হবে।

আর এই সম্পর্কে যদি আপনাদের আরো কোন কিছু জানার থাকে তাহলে সেটা লিখে কমেন্ট করতে পারেন। এবং এরকম আরো বিভিন্ন জিনিসের দাম জানতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।


source: bicyclebd.com

5/5 - (1 vote)

Assalamu Alaikum I am Md. Mamunur Rahman I am an SEO Expert and Article Writer. And I am the Owner of this Website. I have Created this Website to Provide you with Accurate Information Online.

Sharing Is Caring:

Leave a Comment