বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়া ও স্টপেজ ২০২৬

প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জানাবো বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়ার তালিকা এবং এই ট্রেন সম্পর্কিত আরো বেশ কিছু বিষয়ে। বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে লালমনিরহাট বুড়িমারী পর্যন্ত চলাচল করে।

তবে অনেকেই বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী জানেন না তাই আজকের এই পোস্টের নিচের অংশ থেকে চলুন দেখে নেওয়া যাক বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সহ আরো বেশ কিছু বিষয়।

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৬

বুড়িমারী এক্সপ্রেস ঢাকা টু লালমনিরহাট বুড়িমারী স্টেশনে চলাচল করে থাকে। বুড়িমারী এক্সপ্রেস বেশ কয়েকটি স্টেশন হয়ে চলাচল করে নিচে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী দেওয়া হলো:

ঢাকা টু বুড়িমারী স্টেশনের সময়সূচী

স্টেশনের নাম স্টেশনে আসে স্টেশন ছাড়ে
ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন ০০ মিনিট সকাল ৮:৩০ মিনিট
ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন সকাল ৮:৫৩ মিনিট সকাল ৮:৫৮ মিনিট
ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন দুপুর ১২:৩০ মিনিট দুপুর ১২:৩২ মিনিট
নাটোর রেলওয়ে স্টেশন দুপুর ১:০২ মিনিট দুপুর ১:০৫ মিনিট
সান্তাহার রেলওয়ে স্টেশন দুপুর ২:১৫ মিনিট দুপুর ২:২০ মিনিট
বগুড়া রেলওয়ে স্টেশন দুপুর ৩:০০ মিনিট দুপুর ৩:০৫ মিনিট
মাহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন দুপুর ৩:৪৬ মিনিট ❎❎❎
বোনারপাড়া রেলওয়ে স্টেশন দুপুর ৩:৫৮ মিনিট বিকাল ৪:০৩ মিনিট
গাইবান্ধা রেলওয়ে স্টেশন বিকাল ৪:২৮ মিনিট বিকাল ৪:৩৩ মিনিট
কাউনিয়া রেলওয়ে স্টেশন বিকাল ৫:৪৩ মিনিট বিকাল ৫:৪৬ মিনিট
লালমনিরহাট রেলওয়ে স্টেশন সন্ধ্যা ৬:১০ মিনিট সন্ধ্যা ৭:০০ মিনিট
তুষভান্ডার রেলওয়ে স্টেশন সন্ধ্যা ৭:৪৫ মিনিট সন্ধ্যা ৭:৪৭ মিনিট
হাতীবান্ধা রেলওয়ে স্টেশন রাত ৮:২১ মিনিট রাত ৮:৩৭ মিনিট
বড়খাতা রেলওয়ে স্টেশন রাত ৮:৪৮ মিনিট রাত ৮:৫১ মিনিট
পাটগ্রাম রেলওয়ে স্টেশন রাত ৯:২৩ মিনিট রাত ৮:২৮ মিনিট
বুড়িমারী রেলওয়ে স্টেশন রাত ৯:৪৫ মিনিট ০০ মিনিট
আরো পড়ুন:  ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা ২০২৬

বুড়িমারী টু ঢাকা স্টেশনের সময়সূচী

স্টেশনের নাম স্টেশনে আসে স্টেশন ছাড়ে
বুড়িমারী রেলওয়ে স্টেশন ০০ মিনিট সন্ধ্যা ৬:০০ মিনিট
পাটগ্রাম রেলওয়ে স্টেশন সন্ধ্যা ৬:১৫ মিনিট সন্ধ্যা ৬:২০ মিনিট
বড়খাতা রেলওয়ে স্টেশন সন্ধ্যা ৬:৪৭ মিনিট সন্ধ্যা ৬:৫০ মিনিট
হাতীবান্ধা রেলওয়ে স্টেশন সন্ধ্যা ৭:০২ মিনিট সন্ধ্যা ৭:০৫ মিনিট
তুষভান্ডার রেলওয়ে স্টেশন সন্ধ্যা ৭:৩৩ মিনিট সন্ধ্যা ৭:৩৫ মিনিট
কাউনিয়া রেলওয়ে স্টেশন রাত ৯:৩৩ মিনিট রাত ৯:৩৬ মিনিট
গাইবান্ধা রেলওয়ে স্টেশন রাত ১০:৪২ মিনিট রাত ১০:৪৭ মিনিট
বোনারপাড়া রেলওয়ে স্টেশন রাত ১১:০৯ মিনিট রাত ১১:১২ মিনিট
মাহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন রাত ১১:২২ মিনিট ❎❎❎
বগুড়া রেলওয়ে স্টেশন রাত ১২:০৩ মিনিট রাত ১২:০৮ মিনিট
সান্তাহার রেলওয়ে স্টেশন রাত ১:০০ মিনিট রাত ১:০৫ মিনিট
নাটোর রেলওয়ে স্টেশন রাত ২:০৩ মিনিট রাত ২:১৩ মিনিট
ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন ভোর ৬:৩০ মিনিট ০০ মিনিট

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ভাড়া

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের দুইটি আসন বিভাগ রয়েছে আসন বিভাগ অনুযায়ী ভাড়া নির্ধারণ হয়ে থাকে। নিচে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা দেওয়া হলো:

আসন বিভাগ টিকিট মূল্য
শোভন চেয়ার ৭৭৫ টাকা
স্নিগ্ধা ১৪৮৪ টাকা

ঢাকা রেলওয়ে স্টেশন থেকে বুড়িমারী রেলওয়ে স্টেশন পর্যন্ত এই ভাড়া নেওয়া হয়ে থাকে। তবে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি আরো অনেকগুলো স্টেশন হয়ে চলে সেজন্য সেগুলো স্টেশনের ভাড়া ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার নিয়ম

বুড়িমারী এক্সপ্রেস টিকিট দুইভাবে সংগ্রহ করতে পারবেন একটি হল সরাসরি রেল স্টেশনের টিকিট কাউন্টার থেকে এবং আরেকটি হল বাংলাদেশ রেলওয়ে এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্থাৎ অনলাইনের মাধ্যমে।

স্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার জন্য কোন নিয়ম জানার প্রয়োজন নেই শুধুমাত্র সেখানে গিয়ে আপনি দাঁড়াবেন এবং কোন রুটের টিকিট চাচ্ছেন সেটা তাদের জানাবেন তাহলে আপনাকে টিকিট কেটে দেওয়া হবে।

আরো পড়ুন:  মেট্রোরেলের সময়সূচি, ভাড়া, স্টেশন লিস্ট, টিকিট কাটার নিয়ম ২০২৬

আর অনলাইনের মাধ্যমে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার জন্য বাংলাদেশ রেলওয়ে এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন তারপরে সেখানে একটি একাউন্ট তৈরি করে নিবেন। এবং একাউন্টটি লগইন করে নিবেন।

এবার নির্দিষ্ট ট্রেন রুট নির্বাচন করবেন, তারিখ নির্বাচন করবেন এবং আসন বিভাগ নির্বাচন করে ট্রেন সার্চ করবেন। সেখানে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের নাম চলে আসবে সেখান থেকে টিকিট বুকিং করবেন।

টিকিটের দুটি আসন বিভাগ রয়েছে আবারও আসন বিভাগ নির্বাচন করবেন এরপরে ট্রেনের নির্দিষ্ট একটি নির্বাচন করবেন যেটা ফাঁকা রয়েছে। তারপরে টিকিটের মূল্য পরিশোধ করতে হবে সেজন্য যেকোন একটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করবেন।

টিকিটের যে নির্দিষ্ট পরিমাণ দাম রয়েছে সে মূল্য পরিশোধ করা হয়ে গেলে টিকিট কাটা সম্পন্ন হয়ে যাবে এবার আপনি অনলাইনে মাধ্যমে টিকিটটি সংগ্রহ করুন করে রাখবেন তাহলে এই টিকিট দিয়ে ট্রেন যাত্রা করতে পারবেন।

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের অনেকগুলো স্টপেজ রয়েছে যেগুলো স্টপেজে কয়েক মিনিটের জন্য যাত্রা বিরতি নিয়ে থাকে। বুড়িমারী এক্সপ্রেস ঢাকা থেকে বুড়িমারী স্টেশন পর্যন্ত যে কয়েকটি স্টপেজ সেগুলোর নাম হলো:

  • ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
  • ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
  • ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন
  • নাটোর রেলওয়ে স্টেশন
  • সান্তাহার রেলওয়ে স্টেশন
  • বগুড়া রেলওয়ে স্টেশন
  • মাহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন
  • বোনারপাড়া রেলওয়ে স্টেশন
  • গাইবান্ধা রেলওয়ে স্টেশন
  • কাউনিয়া রেলওয়ে স্টেশন
  • লালমনিরহাট রেলওয়ে স্টেশন
  • কাকিনা রেলওয়ে স্টেশন
  • তুষভান্ডার রেলওয়ে স্টেশন
  • হাতীবান্ধা রেলওয়ে স্টেশন
  • বড়খাতা রেলওয়ে স্টেশন
  • পাটগ্রাম রেলওয়ে স্টেশন
  • বুড়িমারী রেলওয়ে স্টেশন

এরকমভাবে আবারো বুড়িমারী থেকে ঢাকা পর্যন্ত এই সকল স্টপেজ গুলো থাকে তবে কিছু কিছু স্টপেজ রয়েছে যেগুলোতে ট্রেন যাত্রা বিরতি না নিয়ে সরাসরি চলে যায়।

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ

বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সপ্তাহে দুই দিন বন্ধ থাকে মঙ্গলবার ও বুধবার। সপ্তাহে এই দুই দিন ব্যতীত প্রতিদিন ট্রেনটি নির্দিষ্ট সময়ে চলাচল করে থাকে। আগে থেকে যদি আপনারা বন্ধের দিন জেনে থাকেন তাহলে অনেকটা সুবিধা হবে।

আরো পড়ুন:  ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী - ঢাকা টু সিলেট ট্রেনের ভাড়া ২০২৬

বুড়িমারী এক্সপ্রেস ট্রেন এখন কোথায়

বুড়িমারী এক্সপ্রেস ট্রেন এখন কোথায় জানার জন্য আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন TR 809/810/Burimari Express এরপরে 16318 এই নাম্বারে মেসেজটি পাঠিয়ে দিবেন। কিছুক্ষণের মধ্যে ফিরতি আরেকটি এসএমএসের মাধ্যমে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন এখন কোথায় রয়েছে তা জানিয়ে দেওয়া হবে।

উপরের অংশে TR লেখার পরে 809 এবং 810 হলো ট্রেনের নাম্বার যখন ঢাকা থেকে বুড়িমারী যাবেন তখন 809 দিবেন এবং যখন বুড়িমারী থেকে ঢাকা যাবেন তখন 810 দিবেন। আর যদি ট্রেনের নাম্বারের ঝামেলা না করতে চান তাহলে TR লেখার পরে Burimari Express ট্রেনের নাম দিয়ে উপরে উল্লেখিত নাম্বারে মেসেজ পাঠাবেন। আশা করছি এই বিষয়ে এবার ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন।

লেখকের মন্তব্য

আশা করছি আজকে আপনারা জানতে পেরেছেন বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা সহ আরও বেশ কিছু বিষয়ে তো আপনাদের এগুলো বিষয়ে জানতে পেরে কেমন লাগলো তা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এবং এরকম আরো বিভিন্ন ট্রেনের সময়সূচী জানতে আমাদের trickstel.com ওয়েবসাইট নিয়মিত ফলো করতে পারেন ধন্যবাদ।

5/5 - (1 vote)

Assalamu Alaikum I am Md. Mamunur Rahman I am an SEO Expert and Article Writer. And I am the Owner of this Website. I have Created this Website to Provide you with Accurate Information Online.

Sharing Is Caring:

Leave a Comment