ঢাকা টু বগুড়া ও বগুড়া টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা সহ এই সম্পর্কিত আরো বেশ কিছু বিষয়ে আপনাদেরকে আজকে জানাবো। বর্তমানে ঢাকা টু বগুড়া অনেকেরই নিয়মিত যাওয়া আসা করার প্রয়োজন পড়ে।
সেজন্য ঢাকা টু বগুড়া ও বগুড়া টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়া আগে থেকে জানা থাকলে অনেকটা সুবিধা হয়। তাহলে চলুন এই বিষয়ে বিস্তারিত সকল তথ্য জেনে নেওয়া যাক।
ঢাকা টু বগুড়া ট্রেনের সময়সূচী ২০২৬
ঢাকা টু বগুড়া তিনটি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে সেগুলো হলো: বুড়িমারী এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস। প্রতিটি ট্রেনের সময়সূচী নিচে দেওয়া হলো:
| ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | বন্ধের দিন | সময় লাগে |
|---|---|---|---|---|
| বুড়িমারী এক্সপ্রেস (৮০৯) | সকাল ৮:৩০ মিনিট | দুপুর ৩:০০ মিনিট | বুধবার | ৬ ঘন্টা ৩০ মিনিট |
| রংপুর এক্সপ্রেস (৭৭১) | সকাল ৯:১০ মিনিট | দুপুর ৩:৩৬ মিনিট | সোমবার | ৬ ঘন্টা ২৬ মিনিট |
| লালমনি এক্সপ্রেস (৭৫১) | রাত ৯:৪৫ মিনিট | ভোর ৪:২০ মিনিট | শুক্রবার | ৬ ঘন্টা ৩৫ মিনিট |
শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতি দিন এই তিনটি ট্রেনের মাধ্যমে দিন এবং রাতের এই তিন সময়ে ঢাকা টু বগুড়া যাওয়া আসা করতে পারবেন।
বগুড়া টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৬
বগুড়া টু ঢাকা তিনটি আন্তঃনগর ট্রেন চলাচল করে সেগুলো ট্রেনের নাম, সময়সূচী, বন্ধের দিন এবং কতক্ষণ সময় লাগে তা নিচে দেওয়া হলো:
| ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | বন্ধের দিন | সময় লাগে |
|---|---|---|---|---|
| লালমনি এক্সপ্রেস (৭৫২) | দুপুর ১২:৪৪ মিনিট | সন্ধ্যা ৭:৪৫ মিনিট | শুক্রবার | ৭ ঘন্টা ১ মিনিট |
| রংপুর এক্সপ্রেস (৭৭২) | রাত ১১:২০ মিনিট | সকাল ৬:০০ মিনিট | রবিবার | ৬ ঘন্টা ৪০ মিনিট |
| বুড়িমারী এক্সপ্রেস (৮১০) | রাত ১২:০৮ মিনিট | সকাল ৬:৩০ মিনিট | মঙ্গলবার | ৬ ঘন্টা ২২ মিনিট |
প্রতিটি ট্রেন যেহেতু নির্দিষ্ট সময় ছাড়ে তাই আপনারা অবশ্যই ট্রেন ছাড়ার কমপক্ষে আধা ঘন্টা আগে স্টেশনে এসে পৌঁছাবেন এবং ট্রেনে উঠবেন।
ঢাকা টু বগুড়া ট্রেন ভাড়া ২০২৬
ঢাকা টু বগুড়া রুটে চলাচলকারী ট্রেনের মধ্যে তিনটি করে আসন বা ক্লাস রয়েছে ক্লাস অনুযায়ী ভাড়া নির্ধারণ হয়ে থাকে সেই ভাড়ার তালিকা নিচে দেওয়া হলো:
| আসন | ভাড়া |
|---|---|
| শোভন চেয়ার | ৫২৫ টাকা |
| স্নিগ্ধা | ১০০১ টাকা |
| এসি সিট | ১২০২ টাকা |
| এসি বার্থ | ১৮৫০ টাকা |
শুধুমাত্র লালমনি এক্সপ্রেস ট্রেনে এসি বার্থ ক্লাস বা আসন রয়েছে বাকি দুইটি ট্রেনে এস সিট রয়েছে। আপনার আপনাদের পছন্দের ক্লাস নির্বাচন করে টিকিট কাটতে পারবেন।
ঢাকা টু বগুড়া ট্রেন স্টেশন লিস্ট
ঢাকা টু বগুড়া যে তিনটি আন্তঃনগর ট্রেন চলাচল করে এগুলো ট্রেন বেশ অনেক কয়টা স্টেশন হয়ে যাতায়াত করে সেগুলো স্টেশনের নাম নিচে দেওয়া হলো:
লালমনি এক্সপ্রেস ট্রেন স্টেশন লিস্ট
- ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
- ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- জয়দেবপুর রেলওয়ে স্টেশন
- টাঙ্গাইল রেলওয়ে স্টেশন
- ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন
- এসএইচ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন
- উল্লাপাড়া রেলওয়ে স্টেশন
- বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন
- আজিমনগর রেলওয়ে স্টেশন
- নাটোর রেলওয়ে স্টেশন
- সান্তাহার রেলওয়ে স্টেশন
- বগুড়া রেলওয়ে স্টেশন
রংপুর এক্সপ্রেস ট্রেন স্টেশন লিস্ট
- ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
- ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন
- চাটমোহর রেলওয়ে স্টেশন
- নাটোর রেলওয়ে স্টেশন
- সান্তাহার রেলওয়ে স্টেশন
- তালোড়া রেলওয়ে স্টেশন
- বগুড়া রেলওয়ে স্টেশন
বুড়িমারী এক্সপ্রেস ট্রেন স্টেশন লিস্ট
- ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
- ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন
- নাটোর রেলওয়ে স্টেশন
- সান্তাহার রেলওয়ে স্টেশন
- বগুড়া রেলওয়ে স্টেশন
ঢাকা টু বগুড়া কত কিলোমিটার
ঢাকা টু বগুড়া এর আনুমানিক দূরত্ব ১৯৩ কিলোমিটার। তবে সড়কপথে এবং রেল পথে দূরত্বের কিছুটা পার্থক্য থাকতে পারে।
ট্রেন ভ্রমনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য
- চেষ্টা করবেন অনলাইনের মাধ্যমে কয়েকদিন আগে সিট সহ ট্রেনের টিকিট কেটে রাখার।
- ট্রেন ছাড়ার কমপক্ষে ৩০ মিনিট আগে স্টেশনে পৌঁছানোর চেষ্টা করবেন।
- ট্রেনে ওঠার আগে ভালোভাবে চেক করে নিবেন টিকিট সাথে রয়েছে কিনা।
- নিজের ভোটার আইডি কার্ড সাথে রাখতে পারেন এটা অনেক সময় কাজে লাগে।
- সঠিক বগি এবং সঠিক সিট খুঁজে নিয়ে সেখানে বসবেন।
- সাথে অল্প ভারী এরকম মালামাল নিতে পারেন অতিরিক্ত ভারী এরকম মালামাল না নেওয়া ভালো।
- অপরিচিত কারো দেওয়া খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।
- নিজের কাছে হালকা কোন খাবার এবং পানি রাখতে পারেন।
- নিজের ব্যাগ এবং মোবাইল বা অন্য কোন কিছু হাতে থাকলে সেগুলো সাবধানে রাখবেন।
- ট্রেনে শিকল টোনার অপশন আছে তবে অনেক বেশি জরুরী কোন প্রয়োজন ছাড়া এটি টানবেন না।
- নির্দিষ্ট স্টেশনে পৌঁছে গেলে তাড়াহুড়ো না করে আসতে ধীরে নেমে যাবেন।
এই নিয়মগুলো মেনে যদি ট্রেন যাত্রা করেন তাহলে আপনাদের ট্রেন যাত্রা অনেক সুন্দর হবে এবং ট্রেনের পরিবেশও অনেক সুন্দর থাকবে।
লেখকের মন্তব্য
আশা করছি আপনারা জানতে পেরেছেন ঢাকা টু বগুড়া ও বগুড়া টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা সহ এই সম্পর্কিত আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে যা আপনাদের ট্রেন ভ্রমণকে অনেকটা সহজ করবে।
আর হ্যাঁ অবশ্যই আপনারা ট্রেনের মাধ্যমে যাত্রা করতে চাইলে সময়টা ভালোভাবে লক্ষ্য রাখবেন কারণ ট্রেন মিস গেলে অনেক সময় লস করতে হয়। আর এরকম আরো বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী জানতে আমাদের ওয়েবসাইট ফলো করুন।







