খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, বিজ্ঞপ্তি, পড়ার খরচ ২০২৬

খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, ভর্তি বিজ্ঞপ্তি, পড়ার খরচ, আবেদন ফি, আবেদন পদ্ধতি, সাবজেক্ট লিস্ট সহ খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কিত আরো অনেক তথ্য আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানানো হবে।

যদি খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি হতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে ভর্তি পরীক্ষা দিতে হবে তারপরে ভর্তি পরীক্ষায় পাশ করলে ভর্তি হতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কিত সকল তথ্য।

খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬

খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আবেদন করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভর্তি পরীক্ষার জন্য আবেদন শুরু ৭ নভেম্বর ২০২৫ এবং আবেদনের শেষ তারিখ ২৭ নভেম্বর ২০২৫ রাত ১১ টা ৫৯ মিনিট।

নির্দিষ্ট তারিখের আগে খুলনা বিশ্ববিদ্যালয় এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করা হয়ে গেলে পরবর্তীতে পরীক্ষার ডেট দেওয়া হবে তখন ভর্তি পরীক্ষা দিতে হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি রেজাল্ট

ভর্তি হওয়ার জন্য আবেদন শেষ হওয়ার পরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে C এবং D ইউনিট ১৮ ডিসেম্বর ২০২৫ ও A এবং B ইউনিট ১৯ ডিসেম্বর ২০২৫। ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পরে খাতা মূল্যায়ন শেষে ভর্তি রেজাল্ট দেওয়া হবে ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে।

খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৬

খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য প্রথমে ভর্তি পরীক্ষা দিতে হবে আর এই ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করতে হবে তবে আবেদন করার জন্য বেশ কিছু যোগ্যতা থাকতে হবে। নিচে ইউনিট ভিত্তিক ভর্তি যোগ্যতা দেওয়া হলো:

আরো পড়ুন:  নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, ভর্তি খরচ, ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

A ইউনিট যোগ্যতা

নং যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
২০২২/২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি/ সমমান এবং ২০২৪/২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবেই আবেদন করতে পারবে।
এসএসসি এবং এইচএসসি দুইটা পরীক্ষা মিলিয়ে ন্যূনতম জিপিএ ৮.০০ হতে হবে।
GCE O-Level এবং A-Level উত্তীর্ণ প্রার্থীদের O-Level পরীক্ষায় পাঁচটি বিষয়ে প্রতিটিতে কমপক্ষে B গ্রেড পেয়ে পাশ করতে হবে। A-Level পরীক্ষায় পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন এই তিনটি বিষয়ের প্রতিটিতে কমপক্ষে B গ্রেড পেয়ে পাশ করতে হবে।

B ইউনিট যোগ্যতা

নং যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
২০২২/২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি/ সমমান এবং ২০২৪/২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবেই আবেদন করতে পারবে।
এসএসসি এবং এইচএসসি দুইটা পরীক্ষা মিলিয়ে ন্যূনতম জিপিএ ৮.০০ হতে হবে।
এইচএসসি পরীক্ষায় রসায়ন, গণিত, ইংরেজি, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান বিষয়গুলোতে পৃথকভাবে নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
GCE O-Level এবং A-Level উত্তীর্ণ প্রার্থীদের O-Level পরীক্ষায় পাঁচটি বিষয়ে প্রতিটিতে কমপক্ষে B গ্রেড পেয়ে পাশ করতে হবে। A-Level পরীক্ষায় পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন, জীববিজ্ঞান এই চারটি বিষয়ের প্রতিটিতে কমপক্ষে B গ্রেড পেয়ে পাশ করতে হবে।

C ইউনিট যোগ্যতা

নং যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
২০২২/২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি/ সমমান এবং ২০২৪/২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবেই আবেদন করতে পারবে।
এসএসসি/ সমমান এবং এইচএসসি/সমমান দুইটি পরীক্ষা মিলিয়ে ন্যূনতম জিপিএ ৭.০০ হতে হবে।
GCE O-Level এবং A-Level উত্তীর্ণ প্রার্থীদের O-Level পরীক্ষায় পাঁচটি বিষয়ে প্রতিটিতে কমপক্ষে C গ্রেড পেয়ে পাশ করতে হবে। A-Level পরীক্ষায় দুইটি বিষয়ে কমপক্ষে C গ্রেড পেয়ে পাশ করতে হবে।

D ইউনিট যোগ্যতা

নং যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
২০২২/২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি/ সমমান এবং ২০২৪/২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবেই আবেদন করতে পারবে।
বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক সকল বিভাগের শিক্ষার্থীর আবেদন করতে পারবে এর জন্য এসএসসি/ সমমান এবং এইচএসসি/সমমান উভয়টিতে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
GCE O-Level পরীক্ষায় ৩টি বিষয়ে এবং GCE A-Level পরীক্ষায় ২টি বিষয়ে ন্যূনতম B গ্রেড পেয়ে পাশ করতে হবে।
আরো পড়ুন:  অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ, ৪র্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা

খুলনা বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি কত

খুলনা বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি ইউনিট অনুযায়ী নির্ধারণ হয়ে থাকে প্রতিটি ইউনিটের আবেদন ফি তালিকা দেওয়া হলো:

ইউনিট ফি
A ইউনিট ১৩০০ টাকা
B ইউনিট ১৩০০ টাকা
C ইউনিট ১৩০০ টাকা
D ইউনিট ১০০০ টাকা

খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ

খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ ৪ বছরে অনুমানিক মোট ৫০০০০ টাকা থেকে ৬০০০০ টাকা হয়ে থাকে। এর মধ্যে প্রথমে ভর্তি হওয়ার জন্য ভর্তি ফি ১৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা দিতে হয়। এবং চার বছরে মোট ৮টি সেমিস্টার থাকে প্রতিটি সেমিস্টারে ৫০০০ টাকা করে নেওয়া হয়।

তাহলে ৮টি সেমিস্টারে ৪০ হাজার টাকা খরচ হয়ে থাকে। খুলনা বিশ্ববিদ্যালয়ে চার বছরে এই পরিমাণ একাডেমিক খরচ হয়ে থাকে তবে খাবার এবং নিজের ব্যক্তিগত অন্যান্য খরচ আলাদা হয়ে থাকে সে হিসেবে আপনি যেরকম ভাবে খরচ করবেন সেই পরিমাণ টাকা লাগবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ে আবেদন পদ্ধতি

১। খুলনা বিশ্ববিদ্যালয় আবেদন করার জন্য apply.ku.ac.bd এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করুন। এরপরে Apply অপশনে প্রেস করুন। এবার চারটি ধাপ সম্পন্ন করতে হবে।

২। এসএসসি এবং এইচএসসি পরীক্ষা বোর্ড সিলেক্ট করতে হবে। তারপরে এসএসসি এবং এইচএসসি রোল নাম্বার দিতে হবে। এবং দুইটারই পাশের বছর সিলেক্ট করতে হবে। Next অপশন এ প্রেস করে পরবর্তী ধাপে যেতে হবে।

৩। এবার সকল ইউনিটের নাম চলে আসবে সেখান থেকে আপনি কোন ইউনিটে আবেদন করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে পরবর্তীতে যাবেন।

৪। পরবর্তী ধাপে আবেদনকারীর ইমেইল, মোবাইল নাম্বার, ৪ সংখ্যা একটি পাসওয়ার্ড এবং আবেদনকারীদের একটি ক্লিয়ার ছবি দিতে হবে। প্রশ্নপত্রের ল্যাঙ্গুয়েজ নির্বাচন করতে হবে বাংলা অথবা ইংরেজি। যদি কোটা থাকে তাহলে সেটা নির্বাচন করতে হবে।

৫। একজন অভিভাবকের নাম দিতে হবে, অভিভাবকের সাথে কি সম্পর্ক সেটা উল্লেখ করতে হবে, অভিভাবকের মোবাইল নাম্বার এবং ঠিকানা দিতে হবে। তারপরে নিচের দিকে গিয়ে ধর্ম নির্বাচন করতে হবে।

আরো পড়ুন:  কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, ভর্তি বিজ্ঞপ্তি, পড়ার খরচ

৬। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্টে প্রবেশ করে ভর্তি পরীক্ষার যে ফি হয়েছে সেটা পরিশোধ করতে হবে সেজন্য বিকাশ বা রকেট যেকোনো একটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ ফি পেমেন্ট করে দিবেন তাহলে আবেদন সম্পন্ন হয়ে যাবে।

খুলনা বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট ২০২৬

A ইউনিটের সাবজেক্ট লিস্ট

Serial Subject
1 Mathematics
2 Architecture
3 Physics
4 Statistics
5 Computer Science & Engineering
6 Chemistry
7 Urban & Rural Planning
8  Electronics & Communication Engineering

B ইউনিটের সাবজেক্ট লিস্ট

Serial Subject
1 Bangla
2 English
3  History & Civilization
4 Fisheries & Marine Resource Technology
5 Forestry & Wood Technology
6 Soil, Water & Environment
7 Agrotechnology
8 Pharmacy
9 Environmental Science
10 Biotechnology & Genetic Engineering

C ইউনিটের সাবজেক্ট লিস্ট

Serial Subject
1  Economics
2 Drawing & Painting
3 Sociology
4  Sculpture
5 Printmaking
6 Development Studies
7 Law
8  Mass Communication & Journalism

D ইউনিটের সাবজেক্ট লিস্ট

Serial Subject
1 Business Administration
2 Human Resource Management

খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কোথায় হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা খুলনা, ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রাম বাংলাদেশের এই চারটি বিভাগীয় শহরে হয়ে থাকে। ভর্তি পরীক্ষার জন্য আবেদন করার সময় যেকোনো একটি নির্দিষ্ট বিভাগীয় শহর নির্বাচন করে আবেদন করতে পারবেন।

লেখকের মন্তব্য

খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি এবং ভর্তি যোগ্যতা সহ আরো বেশ কিছু বিষয়ে আজকে আপনাদেরকে জানানো হয়েছে আশা করছি আপনারা এগুলো বিষয়ে জানলে আপনাদের ভর্তি হতে অনেকটা সহজ হবে।

তারপরেও অনেকের আরো কিছু জানার থাকতে পারে তো সেটা আপনারা এই পোস্টের নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম আরো বিভিন্ন শিক্ষামূলক তথ্য পেতে আমাদের Trickstel ওয়েবসাইটের সাথেই থাকুন ধন্যবাদ।

5/5 - (1 vote)

Assalamu Alaikum I am Md. Mamunur Rahman I am an SEO Expert and Article Writer. And I am the Owner of this Website. I have Created this Website to Provide you with Accurate Information Online.

Sharing Is Caring:

Leave a Comment