আরএফএল, বেঙ্গল, আকিজ, এন মোহাম্মদ প্লাস্টিক চেয়ার দাম অনেকে জানতে চেয়ে থাকেন তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে এই সকল ব্র্যান্ডের প্লাস্টিকের চেয়ারের দাম গুলো জানানো হবে।
এছাড়াও ভালো প্লাস্টিকের চেয়ার চেনার কিছু উপায় রয়েছে যেগুলো জানতে পারবেন। তাহলে চলুন নিচের অংশ থেকে জেনে নেওয়া যাক কয়েকটি ব্র্যান্ডের প্লাস্টিক চেয়ারের দাম গুলো।
প্লাস্টিকের চেয়ার দাম
বাংলাদেশে অনেক ব্র্যান্ডের প্লাস্টিকের চেয়ার পাওয়া যায় যেগুলোর দাম কোয়ালিটি অনুযায়ী নির্ধারণ হয়ে থাকে নিচে কিছু ভালো মানের প্লাস্টিক চেয়ার এর দামের তালিকা দেওয়া হলো:
| নাম | দাম |
|---|---|
| Classic Plastic Chair | 582 Tk |
| Khandani Plastic Chair | 890 Tk |
| Classic Garden Chair | 518 Tk |
| Plastic Bangla Regular Chair | 987 Tk |
| Relax Arm Plastic Chair | 604 Tk |
| Supreme Deco Plastic Chair | 493 Tk |
| Elegant Plastic Chair | 527 Tk |
| RFL Garden Chair | 519 Tk |
| RFL Pride Arm Chair | 698 Tk |
| Empero Plastic Chair | 1000 Tk |
অবশ্য যেকোনো ভালো ব্যান্ডের প্লাস্টিকের চেয়ার নেয়ার চেষ্টা করবেন যদিও দাম একটু বেশি লাগে তারপরেও অনেক বেশি টেকসই হবে এবং ব্যবহারে অনেকটা আরামদায়ক হবে।
আরএফএল প্লাস্টিক চেয়ার দাম
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হলো আরএফএল। এই ব্র্যান্ডের অনেকগুলো প্লাস্টিকের চেয়ার রয়েছে নিচে কিছু আরএফএল প্লাস্টিক চেয়ার এর দামের তালিকা দেওয়া হলো:
| নাম | দাম |
|---|---|
| RFL Polypropylene Classic Relax Chair | 630 Tk |
| RFL Khandani Stick Plastic Chair | 1,050 Tk |
| RFL Deluxe Garden Plastic Chair | 594 Tk |
| RFL Deluxe Dining Plastic Chair | 600 Tk |
| RFL Smart Armless Plastic Chair | 600 Tk |
| RFL Majesty King Plastic Chair | 700 Tk |
| RFL Classic Solid Plastic Chair | 1,150 Tk |
| RFL Fit Royal Plastic Chair | 920 Tk |
| RFL Stylee Ventral Arm Chair | 1,590 Tk |
| RFL Supreme Plastic Chair | 531 Tk |
আরএফএল প্লাস্টিক চেয়ার দাম অনুযায়ী সবগুলোই ভালো হয়ে থাকে তাই আপনারা নিঃসন্দেহে আরএফএল প্লাস্টিক চেয়ার পছন্দ করতে পারেন। আরএফএল প্লাস্টিক চেয়ার বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায়।
বেঙ্গল প্লাস্টিক চেয়ার দাম
বেঙ্গল প্লাস্টিক চেয়ার এর দাম ৫০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। কোয়ালিটি এবং চেয়ারের ধরন অনুযায়ী বেশ কিছু বেঙ্গল প্লাস্টিক চেয়ারের দাম নিচে দেওয়া হলো:
| নাম | দাম |
|---|---|
| Bengle Nababi Plastic Chair-Black | 780 Tk |
| Bengal Imperial Plastic Chair | 900 Tk |
| Bengal Devine Plastic Chair | 875 Tk |
| Bengal Crown Plastic Chair | 1,000 Tk |
| Bengal Victorian Plastic Chair | 650 Tk |
| Bengal Deco Super Plastic Chair | 650 Tk |
| Bengal Design Plastic Chair | 650 Tk |
| Bengal Deco Classic Plastic Chair | 585 Tk |
| Bengal Plastic Folding Chair | 700 Tk |
| Bengal Aristocrat Plastic Chair | 650 Tk |
উপরে উল্লেখিত চেয়ারের মধ্যে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোন দামের নির্বাচন করতে পারেন তবে অবশ্যই সরাসরি দেখে যাচাই-বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন।
আকিজ প্লাস্টিক চেয়ার দাম
আকিজ প্লাস্টিক চেয়ারের দাম ৭০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। আকিজ প্লাস্টিক চেয়ারের বিভিন্ন ডিজাইন অনুযায়ী এবং কোয়ালিটি অনুযায়ী এই দাম নির্ধারণ হয়ে থাকে। আপনাদের নিকটস্থ বাজার থেকে অথবা অনলাইনের মাধ্যমে আকিজ প্লাস্টিক চেয়ার কিনতে পারবেন।
এন মোহাম্মদ প্লাস্টিক চেয়ার দাম
এন মোহাম্মদ প্লাস্টিক চেয়ারের দাম ৫০০ টাকা থেকে এক হাজার টাকা হয়ে থাকে। এই কোম্পানির বেশ কয়েকটি প্লাস্টিক চেয়ার রয়েছে যেগুলোর কোয়ালিটি অনুযায়ী দাম নির্ধারণ হয়ে থাকে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এন মোহাম্মদ প্লাস্টিক চেয়ার পাওয়া যায়।
তবে অবশ্যই অনলাইন অথবা অথবা সরাসরি যেকোনো দোকান থেকেই চেয়ার কিনেন না কেন ভালোভাবে যাচাই-বাছাই করে নিবেন এবং এখানে যে দাম দেওয়া হয়েছে এই দাম অনেক সময় কম বেশি হতে পারে তাই এটাও আরো ভালোভাবে জেনে নিতে পারেন।
ভালো প্লাস্টিক চেয়ার চেনার উপায়
একটি ভালো প্লাস্টিকের চেয়ার চেনার কয়েকটি উপায় রয়েছে যেগুলো উপায় আপনারা ফলো করে একটি ভালো প্লাস্টিকের চেয়ার চিনে কিনতে পারবেন উপায় গুলো হলো:
- প্রথমে দেখতে হবে প্লাস্টিকের ধরন কিরকম যদি ভার্জিন প্লাস্টিক হয় তাহলে সেটা অনেক টেকসই হবে আর যদি রিসাইকেল প্লাস্টিক হয় তাহলে সেটা তুলনামূলক কম টেসই হবে।
- চেয়ারের ফিনিশিং এবং মসৃণতা খেয়াল করতে হবে ভালো চেয়ার অনেকটা মসৃণ হয়ে থাকে।
- চেয়ারের পিছনের অংশে হালকা চাপ দিবেন চাপ ছেড়ে দেওয়ার পরে আগের জায়গায় চলে আসলে সেটি ভালো চেয়ার। অতিরিক্ত হার্ড চেয়ার খুব অল্পতেই ভেঙ্গে যায়।
- ভালো মানের চেয়ারের ওজন কিছুটা বেশি হয়ে থাকবে অতিরিক্ত কম ওজনের বাছাই করবেন না।
- চেয়ারের পায়া গুলো ভালোভাবে যাচাই-বাছাই করতে হবে।
- চেয়ারের রং অনেক বেশি গুরুত্বপূর্ণ সেজন্য পুরো চেয়ার এর রং ভালোভাবে দেখুন সব জায়গায় একই রয়েছে কিনা।
- সরাসরি চেয়ারে বসে দেখুন বসে থাকতে কতটা আরাম লাগে যদি আরাম লাগে তাহলে সেটা ব্যবহার করতে অবশ্যই ভালো হবে।
এছাড়াও ভালো মানের প্লাস্টিকের চেয়ার নির্বাচন করার জন্য অনেক ব্র্যান্ড রয়েছে যেগুলো খুব ভালো সেগুলো ব্র্যান্ডের চেয়ার নির্বাচন করুন। আর দাম অনুযায়ী চেয়ার যাচাই বাছাই করে নিতে হবে।
লেখকের মন্তব্য
আশা করছি আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পেরেছেন বেশ কয়েকটি ব্যান্ডের প্লাস্টিক চেয়ার এর দাম তবে এখানে যে দামগুলো দেওয়া হয়েছে এগুলো বিভিন্ন জায়গায় পার্থক্য থাকতে পারে।
তাই কেনার আগে অবশ্যই আরো ভালোভাবে দাম এবং কোয়ালিটি যাচাই-বাছাই করে নিবেন। আর এরকম আরো বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রের দাম জানার জন্য আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করতে পারেন। ধন্যবাদ।







