ওয়ালটন, ভিশন, কিয়াম, সিঙ্গার, হকিংস, নোহা প্রেসার কুকারের দাম

ওয়ালটন, ভিশন, কিয়াম, সিঙ্গার, হকিংস এবং নোহা প্রেসার কুকারের দাম আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো। কোয়ালিটি এবং বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী এছাড়াও বিভিন্ন জায়গায় দামের পার্থক্য থাকে।

তবে আগে থেকে যদি আপনারা দাম জেনে থাকেন তাহলে কিনতে গিয়ে ঠকার সম্ভাবনা থাকেনা। তাহলে চলুন জেনে নেওয়া যাক কয়েকটি ভালো ভালো ব্যান্ডের প্রেসার কুকারের দাম গুলো।

ওয়ালটন প্রেসার কুকারের দাম

ওয়ালটন প্রেসার কুকারের দাম এর ধারণক্ষমতা এবং বিভিন্ন মডেল অনুযায়ী সর্বনিম্ন ১৩৯৫ টাকা থেকে ২৬০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। নিচে বেশ কিছু মডেলের ওয়ালটন প্রেসার কুকারের দাম দেওয়া হলো:

Name Price
Walton Multicolor King Pressure Cooker 5.5L 1950 Tk
Walton Multicolor King Pressure Cooker 4.5L 1850 Tk
Walton King Induction Pressure Cooker 4.5L 1790 Tk
Walton King Induction Pressure Cooker 5.5L 1890 Tk
Walton King Induction Pressure Cooker 4.5L 1650 Tk
Walton King Induction Pressure Cooker 5.5L 1750 Tk
Walton King Induction Pressure Cooker 3.5L 1550 Tk
Walton Triply Pressure Cooker 5.0L 2490 Tk
Walton Triply Pressure Cooker 6.0L 2690 Tk
Walton Manual Classic Pressure Cooker 2.5L 1341 Tk

ভিশন প্রেসার কুকারের দাম

ভিশন প্রেসার কুকারের দাম ধারণ ক্ষমতা, কোয়ালিটি এবং মডেলের উপর নির্ভর করে ১৪০০ টাকা থেকে ১৮০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। কয়েকটি ভিশন ব্র্যান্ডের প্রেসার কুকারের দামের তালিকা নিচে দেওয়া হলো:

Name Price
Vision Pressure Cooker 3 Litter 1475 Tk
Vision Induction Pressure Cooker 4.0L 1639 Tk
Vision Pressure Cooker 6 Litter 1799 Tk
Vision Induction Supported Pressure Cooker 4.0L 1880 Tk

আপনাদের পছন্দমত যে কোন একটি ভিশন প্রেসার কুকার বাছাই করতে পারেন তবে অবশ্যই কেনার সময় ওয়ারেন্টি বুঝে নিবেন। এবং আপনার বিভিন্ন এলাকায় দামের পার্থক্য থাকতে পারে তাই কেনার আগে ভালোভাবে দামাদামি করে নিবেন।

কিয়াম প্রেসার কুকার প্রাইস ইন বাংলাদেশ

কিয়াম ব্যান্ডের অসংখ্য প্রেসার কুকার বাজারে পাওয়া যায় কিন্তু সেগুলোর দাম অনেকেরই জানা থাকে না তাই কিনতে গিয়ে বেশি দামে কিনতে হয় সেজন্য নিচে বেশ কিছু কিয়াম প্রেসার কুকারের দামের তালিকা দেওয়া হলো:

আরো পড়ুন:  ওয়ালটন, ভিশন, মিয়াকো, সিঙ্গার ব্লেন্ডার মেশিন দাম বাংলাদেশ ২০২৬
Name Price
Kiam Queen Pressure Cooker 2.5L 1,249 Tk
Kiam Premium Presser Cooker 1.5L 1,440 Tk
Kiam Premium Presser Cooker 5.5L 2,000 Tk
Kiam SS Pressure Cooker 5.5L 2,598 Tk
Kiam SS Pressure Cooker 6.5L 2,878 Tk
Kiam Big Boss Pressure Cooker 8.5L 2,690 Tk
Kiam SS Pressure Cooker 3.5L 1,970 Tk
Kiam Premium Presser Cooker 4.5L 1,718 Tk
Kiam Premium Presser Cooker 6.5L 1,960 Tk
Kiam SS Pressure Cooker 4.5L 2,190 Tk

প্রতিটি প্রেসার কুকারের দাম পরিবর্তনশীল তাই কেনার আগে আরো ভালোভাবে যাচাই বাছাই করে নিবেন এবং প্রয়োজনে যারা এগুলো সম্পর্কে ভালো বোঝে তাদের সাথে পরামর্শ করে কেনার চেষ্টা করবেন।

সিঙ্গার প্রেসার কুকারের দাম

সিঙ্গার ব্র্যান্ডের দুইটি প্রেসার কুকার বর্তমানে পাওয়া যায় একটি হলো ৫.৫ লিটার এবং ৬.৫ লিটার। ধারণ ক্ষমতা অনুযায়ী ৫.৫ লিটার সিঙ্গার প্রেসার কুকারের দাম ২৭৯০ টাকা। এবং ৬.৫ লিটার সিঙ্গার প্রেসার কুকারের দাম ২৯৯০ টাকা।

আপনারা চাইলে সরাসরি সিঙ্গার বাংলাদেশ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করার মাধ্যমে এই দামে নিতে পারেন অথবা আপনাদের নিকটস্থ কোন শোরুম থেকে নিতে পারেন শোরুম থেকে নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দামের পার্থক্য থাকতে পারে তাই অবশ্যই বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন।

হকিংস প্রেসার কুকারের দাম

বাংলাদেশে হকিংস প্রেসার কুকারের দাম সর্বনিম্ন ১৩৯০ টাকা থেকে সর্বোচ্চ ৬১৭০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এই দাম মূলত নির্ভর করে প্রেসার কুকারে ধারন ক্ষমতা এবং কোয়ালিটির উপর। নিচে হকিংস প্রেসার কুকারের দামের তালিকা দেওয়া হলো:

Name Price
Hawking Black Colour Pressure Cooker 1.5L 3,600 Tk
Hawking Red Colour Pressure Cooker 3.0L 5,650 Tk
Hawking HC Presser Cooker 6.5L 5,760 Tk
Hawkins Classic Pressure Cooker 4.0L 3,650 Tk
Hawkins Contura Pressure Cooker 3.0L 4,560 Tk
Hawkins Contura Pressure Cooker 5.0L 6,170 Tk
Hawking Super kitchen Pressure Cooker 5.5L 1,790 Tk
Hawkins Classic Pressure Cooker 6.5L 4,280 Tk
Hawking Super Pressure Cooker 3.5L 1,390 Tk
Hawkins Classic Pressure Cooker 5.0L 4,140 Tk
আরো পড়ুন:  আরএফএল সিঙ্গেল ও ডাবল গ্যাসের চুলার দাম ২০২৬

হকিংস প্রেসার কুকার এলুমিনিয়ামের তৈরি হয়ে থাকে সেজন্য এটা অনেক মজবুত এবং টেকসই হয়। তাই চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেকোন একটি বাছাই করে নিতে পারেন।

নোহা প্রেসার কুকারের দাম

নোহা প্রেসার কুকারের দাম তুলনামূলক কিছুটা কম হয়ে থাকে সর্বনিম্ন ১৭০০ টাকা থেকে সর্বোচ্চ ৬৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে আপনি যদি কোয়ালিটি সম্পূর্ণ নেন তাহলে দাম কিছুটা বেশি পড়বে। নিচে কিছু নোহা প্রেসার কুকারের দাম দেওয়া হলো:

Name Price
Noah Pressure Cooker 4.5L 1,700 Tk
Noah Classic Pressure Cooker 6.5L 2,890 Tk
Noah Classic Pressure Cooker 4.5L 2,555 Tk
Noah Classic Pressure Cooker 2.5L 2,160 Tk
Noah Classic Pressure Cooker 3.5L 2,230 Tk
Noah Classic Pressure Cooker 1.5L 1,900 Tk
Noah Multi Function Pressure Cooker 5.5L 6,500 Tk
Noah Premium Handi Pressure Cooker 5.5L 1,750 Tk
Noah Handi Pressure Cooker 3.5L 1,650 Tk
Noah Handi Pressure Cooker 4.5L 1,899 Tk

নোহা প্রেসার কুকার অ্যালুমিনিয়াম মেটেরিয়াল দিয়ে তৈরি হয়ে থাকে। এবং বেশিরভাগ সিলভার কালারের হয়ে থাকে। তবে এখানে যে দাম দেওয়া হয়েছে এটা অনেক সময় কম বেশি হতে পারে তাই কেনার আগে আরো ভালোভাবে যাচাই বাছাই করবেন।

ছোট প্রেসার কুকারের দাম

ছোট প্রেসারকুকারের ধারণক্ষমতা কম হয়ে থাকে সেজন্য তুলনামূলক ছোট প্রেসার কুকারের দাম কম হয়ে থাকে তবে বিভিন্ন ব্র্যান্ড এবং কোয়ালিটি অনুযায়ী ছোট প্রেসার কুকারের দাম ১৫০০ টাকা থেকে ৩০৫০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

অনেকেই মনে করতে পারেন ছোট প্রেসার কুকারের দাম কম হলে সেটা ভালো হবে তবে এরকম না যদি ছোট প্রেসার কুকার নেন এবং দাম অনেক কম হয় কিন্তু ব্র্যান্ড ভালো না হয় তাহলে সেটার কোয়ালিটি ভালো হবে না।

আর যদি ছোট প্রেসার কুকার ভালো ব্র্যান্ডের এবং কোয়ালিটি সম্পন্ন হয় তাহলে সেটার দাম তুলনামূলক একটু বেশিই হবে। তাই আপনারা চেষ্টা করবেন ভালো কোয়ালিটির মধ্যে মিডিয়াম দামের ছোট প্রেসার কুকার গুলো নেওয়ার।

প্রেসার কুকার ব্যবহারের নিয়ম

শুধুমাত্র প্রেসার কুকার কিনলেই হবে না এর সঠিক ব্যবহার জানতে হবে যারা নতুন তারা অনেকেই এর সঠিক ব্যবহার জানেন না তাই প্রেসার কুকার ব্যবহারের নিয়ম গুলো দেওয়া হলো:

আরো পড়ুন:  দুরন্ত, হিরো, ফনিক্স বাইসাইকেল প্রাইস ইন বাংলাদেশ ২০২৬

১. প্রেসার কুকার ব্যবহার করে রান্না শুরু করার আগে অবশ্যই এটি ভালোভাবে চেক করে নিবেন যেমন শীস দেওয়ার ছিদ্রটি পরিষ্কার আছে কিনা। সেফটি ভালভ ঠিকমতো লাগানো আছে কিনা।

২. পরিমাণ মতো খাবার দিতে হবে কুকারের ভেতরের ধারণ ক্ষমতা অনুযায়ী দুই তৃতীয়াংশের বেশি খাবার দেওয়া যাবে না। মনে করেন আপনার প্রেসার কুকারের ধারণ ক্ষমতা তিন লিটার তাহলে ২ লিটার পর্যন্ত খাবার বা পানি দেওয়া যাবে এবং একভাগ ফাঁকা রাখতে হবে।

৩. যদি ফুলে ওঠা কোন খাবার ব্যবহার করেন যেগুলো রান্না হওয়ার সময় অনেক বেশি ফুলে উঠে এবং ফেনা হয় সেগুলো প্রেসার কুকারের ধারণ ক্ষমতা থেকে অনেকটা কম দেওয়ার চেষ্টা করবেন।

৪. ভাপ তৈরি হওয়ার জন্য অবশ্যই অল্প পরিমাণে হলেও পানি দিতে হবে পানি ছাড়া কখনোই প্রেসার কুকারের মধ্যে খাবার দিয়ে রান্না করার চেষ্টা করবেন না।

৫. খাবার দেওয়া হয়ে গেলে ভালোভাবে ঢাকনাটি লক করে চুলায় বসিয়ে দিতে হবে। এরপরে অল্প সময়ের মধ্যে ভেন্ট পাইপ দিয়ে ভাপ বের হওয়া শুরু হবে।

৬. কি খবর রান্না করছেন এবং কয়টা শীস দিলে খাবারটি ভালোভাবে সিদ্ধ হবে সেটা বুঝে সেই পরিমাণ শীস দেওয়া পর্যন্ত চুলার উপর রাখবেন। নির্দিষ্ট সংখ্যক শীস দেওয়া হয়ে গেলে চুলা বন্ধ করে দিবেন।

৭. রান্না শেষ হয়ে গেলে সাথে সাথেই প্রেসার কুকারের ঢাকনা না খুলে কিছুক্ষণ সময় চুলা থেকে নামিয়ে রাখবেন এবং ঠান্ডা হতে দিবেন তারপরে আস্তে করে ঢাকনাটি খুলবেন।

৮. রান্না করা শেষ হয়ে গেলে এবং খাবার প্রেসার কুকার থেকে বের করে নেওয়া হয়ে গেলে ভালোভাবে সেটি পরিষ্কার করে রাখতে হবে। বিশেষ করে ভেন্ট পাইপের ছিদ্রগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে।

এভাবে যদি আপনারা সকল নিয়ম মেনে প্রেসার কুকার ব্যবহার করেন তাহলে কোন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবেনা এবং প্রেসার কুকারটি অনেকদিন টেকসই হবে। আর হ্যাঁ নরমাল শাকসবজি জাতীয় খাবার প্রেসার কুকারে না দেওয়াই ভালো।

লেখকের মন্তব্য

প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা জানতে পেরেছেন বেশ কিছু ব্র্যান্ডের প্রেসার কুকারের দাম এবং প্রেসার কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে। তো আশা করছি আপনারা এখন আপনাদের পছন্দের মত একটি প্রেসার বাছাই করে কিনতে পারবেন।

আজকের আর্টিকেলটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এবং এরকম আরো বিভিন্ন জিনিসপত্রের দাম জানার জন্য আমাদের trickstel.com ওয়েবসাইটের সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

3/5 - (2 votes)

Assalamu Alaikum I am Md. Mamunur Rahman I am an SEO Expert and Article Writer. And I am the Owner of this Website. I have Created this Website to Provide you with Accurate Information Online.

Sharing Is Caring:

Leave a Comment