আরএফএল সিঙ্গেল ও ডাবল গ্যাসের চুলার দাম ২০২৬

আরএফএল সিঙ্গেল ও ডাবল গ্যাসের চুলের দাম অনেকে জানতে চেয়ে থাকেন তাই আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো আরএফএল-এর বিভিন্ন দামের গ্যাসের চুলার নাম ও দাম গুলো। চুলা কেনার আগে অবশ্যই সঠিক দাম জানা প্রয়োজন।

তাহলে চলুন নিচের অংশ থেকে জেনে নেওয়া যাক আরএফএল সিঙ্গেল ও ডাবল গ্যাসের চুলার দাম। তবে মনে রাখতে হবে বিভিন্ন এলাকার দামের কিছুটা পার্থক্য থাকতে পারে তাই ভালোভাবে জেনে বুঝে কিনতে হবে।

গ্যাসের চুলার দাম ২০২৬

গ্যাসের চুলা সাধারণত সিঙ্গেল এবং ডাবল হয়ে থাকে। সিঙ্গেল চুলাতে একটি স্টোভ থাকে এবং ডাবল চুলাতে দুইটি স্টোভ থাকে। বিভিন্ন চুলার দাম নির্ভর হয়ে থাকে মূলত চুলার কয়টি স্টোভ রয়েছে কোয়ালিটি কেমন ইত্যাদি এগুলো বিষয়ের উপর। নিচে কয়েকটি গ্যাসের চুলার দাম দেওয়া হলো:

চুলার নাম রেগুলার দাম অফার দাম
RFL Double Stainless Steel Auto Gas Stove 5,000 Tk 4,250 Tk
RFL Single Stainless Steel Auto Gas Stove 2,125 Tk 1,800 Tk
RFL Double Glass Auto Gas Stove – 27 GR 8,250 Tk 7,012 Tk
RFL Double Teflon Coating Gas Stove 6,875 Tk 5,843 Tk
RFL Double Auto Gas Stove 3,750 Tk 3,185 Tk
RFL Silky Single Glass Gas Stove 2,875 Tk 2,843 Tk
RFL Silky Double Glass Gas Stove 5,250 Tk 4,460 Tk

আর এফ এল এর বিভিন্ন শোরুম থেকেই এই চুলাগুলো আপনারা নিতে পারবেন। তবে অনেক সময় দামের পার্থক্য থাকতে পারে তাই অবশ্যই কেনার আগে আরো ভালোভাবে দাম যাচাই বাছাই করে কেনার চেষ্টা করবেন।

আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত ২০২৬

আর এফ এল কোম্পানির অনেকগুলো সিঙ্গেল গ্যাসের চুলা রয়েছে যেগুলো স্টোভ একটি। কোয়ালিটি অনুযায়ী এবং বিভিন্ন মডেলের চুলার দাম বিভিন্ন রকম হয়ে থাকে। নিচে আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলার দাম এর লিস্ট দেওয়া হলো:

আরো পড়ুন:  মটোরোলা মোবাইল প্রাইস ইন বাংলাদেশ ২০২৬
চুলার নাম রেগুলার দাম অফার দাম
RFL Single Glass Gas Stove Rosee 2,870 Tk 2,440 Tk
RFL Single Stainless Steel Gas Stove 4,375 Tk 3,719 Tk
RFL Single Glass Gas Stove Bluebell 3,125 Tk 2,656 Tk
RFL Single Auto Gas Stove 3,125 Tk 2,656 Tk
RFL Single Glass Gas Stove Silky 2,875 Tk 2,444 Tk
RFL Single Stainless Steel Auto Gas Stove 2,125 Tk 1,806 Tk
RFL Single Steel Gas Stove Angel 1,750 Tk 1,448 Tk
RFL Single S.S. Auto Gas Stove 2,875 Tk 2,444 Tk
RFL Single Steel Gas Stove Queen 1,950 Tk 1,658 Tk
RFL Single Glass Auto Gas Stove Josie 3,000 Tk 2,500 Tk

বর্তমানে আর এফ এল এর এই চুলগুলোতে ১৫% ডিসকাউন্ট চলছে তাই আপনারা চাইলে এখন এই চুলগুলো সম্ভব করতে পারেন। এই ডিসকাউন্ট অনলাইনে চলছে তবে শোরুমে এই ডিসকাউন্ট পাবেন কিনা তা কেনার আগে অবশ্যই জেনে নেবেন।

আরএফএল ডাবল গ্যাসের চুলার দাম ২০২৬

আরএফএল ডাবল গ্যাসের চুলাতে দুইটি স্টোভ ব্যবহার করা হয়ে থাকে সেজন্য একসাথে দুইটি পাতিল দিয়ে রান্না করা যায়। তো আরএফএল ডাবল গ্যাসের চুলার দাম বিভিন্ন রকম হয়ে থাকে নিচে কয়েকটি আরএফএল ডাবল গ্যাসের চুলার দাম লিস্ট নিচে দেওয়া হলো:

চুলার নাম রেগুলার দাম অফার দাম
RFL Queen Double Stainless Steel Auto Gas Stove 3,750 Tk 3,188 Tk
RFL Jolly Double Stainless Steel Auto Gas Stove 3,125 Tk 2,656 Tk
RFL Olivia Double Glass Gas Stove 5,625 Tk 4,781 Tk
RFL Built In Marble Gas Stove 11,250 Tk 9,562 Tk
RFL Bluebell Double Glass Gas Stove 5,870 Tk 4,990 Tk
RFL Josie Double Glass Gas Stove 5,625 Tk 4,781 Tk
RFL Elegant Double Glass Gas Stove 5,875 Tk 4,994 Tk
RFL Silky Double Glass Gas Stove 5,250 Tk 4,462 Tk
RFL Double Teflon Coating Gas Stove 6,875 Tk 5,843 Tk
RFL Double Glass Auto Gas Stove 8,000 Tk 6,800 Tk
আরো পড়ুন:  দুরন্ত, হিরো, ফনিক্স বাইসাইকেল প্রাইস ইন বাংলাদেশ ২০২৬

প্রতিটি চুলার ক্ষেত্রে এক বছরের জন্য সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হয়ে থাকে। তাই অবশ্যই সেই ওয়ারেন্টি আপনাদেরকে দিচ্ছে কিনা সেটা কেনার আগে জেনে নিবেন। যদি ওয়ারেন্টি না থাকে তাহলে অবশ্যই কেনা যাবে না।

আরএফএল গ্যাস স্টোভ প্রাইস ইন বাংলাদেশ

বাংলাদেশের জনপ্রিয় একটি কোম্পানি হলো আর এফ এল এখানে বিভিন্ন ধরনের গ্যাস স্টোভ পাওয়া যায়। মডেল এবং বিভিন্ন স্পেসিফিকেশন অনুযায়ী দামের পার্থক্য থাকে। নিচে কিছু আরএফএল গ্যাস স্টোভ এর প্রাইজ লিস্ট দেওয়া হলো:

RFL Double Stainless Steel Gas Stove

  • স্টেইনলেস স্টিল গ্যাস স্টোভ
  • একটি বড় এবং একটি ছোট বার্নার
  • সাইজ: ৭০০ এমএমX৩৭০ এমএমX৮০ এমএম
  • ৫০,০০০ টাইম অটো ইগনিশন
  • থার্মাল ফ্লো: ৩.৪/৪.৩
  • সার্ভিস ওয়ারেন্টি: ১ বছর
  • বর্তমান প্রাইস: ৪,২৫০ টাকা

RFL Princess Double Glass Gas Stove

  • বার্নার: ২ টি
  • বার্নার সাইজ: ১০০ এমএম
  • সাইজ: ৭২০ এমএমX৩৮০ এমএমX৭ এমএম
  • ৫০,০০০ টাইম অটো ইগনিশন
  • থার্মাল ফ্লো: ৩.৪
  • সার্ভিস ওয়ারেন্টি: ১ বছর
  • বর্তমান প্রাইস: ৩,৮৮৯ টাকা

RFL Angel Single Stainless Steel Gas Stove

  • স্টেইনলেস স্টিল সিঙ্গেল গ্যাস স্টোভ
  • বার্নার সাইজ: ১০০ এমএম
  • থার্মাল ফ্লো: ৩.৪
  • সাইজ: ৩১০ এমএমX৩৮০ এমএমX১২০ এমএম
  • সার্ভিস ওয়ারেন্টি: ১ বছর
  • বর্তমান প্রাইস: ১,৪৮৮ টাকা

ভালো গ্যাসের চুলা চেনার উপায়

সবাই চাই ভালো জিনিস কেনার জন্য কিন্তু ভালো গ্যাসের চুলা চেনার উপায় না জানার কারণে অনেক সময় নকল বা নরমাল চুলা কিনে ফেলেন। তাই জেনে নিন ভালো গ্যাসের চুলা চেনার উপায় গুলো।

  • ভালো গ্যাসের চুলা কেনার জন্য প্রথমেই ভালো একটি ব্র্যান্ড নির্বাচন করতে হবে।
  • চুলার বার্নার পিতলের হলে সেটা সবচেয়ে বেশি টেকসই হয়।
  • চুলার বডি স্টেইনলেস স্টিল দেখে বাছাই করবেন। এটা সহজে নষ্ট হয় না।
  • অটো ইগনিশন সিস্টেম রয়েছে কিনা সেটা ভালোভাবে জেনে নিতে হবে।
  • কি পরিমাণ গ্যাস সেভিং করে সেটা জেনে নেওয়া প্রয়োজন।
  • বার্নার খুলে সহজে পরিষ্কার করা যায় কিনা সেটা দেখে নিবেন।
  • কমপক্ষে ১ থেকে ২ বছর ওয়ারেন্টি রয়েছে এরকম দেখে নিতে হবে।

এ বিষয়গুলো খেয়াল করে যদি একটি ভালো মানের ব্যান্ড থেকে গ্যাসের চুল নিতে পারেন তাহলে কোন ধরনের ঝামেলা ছাড়াই দীর্ঘ সময় খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন।

আরো পড়ুন:  ওয়ালটন, ভিশন, কিয়াম, সিঙ্গার, হকিংস, নোহা প্রেসার কুকারের দাম

গ্যাসের চুলা ব্যবহারের নিয়ম

গ্যাসের চুলা কেনার পরে সেটি ব্যবহারের সঠিক নিয়ম জানতে হবে এবং সেই সঠিক নিয়মে ব্যবহার করতে হবে কিন্তু অনেকেই গ্যাসের চুলা ব্যবহারের নিয়ম জানেন না। তাই নিচের অংশ থেকে জেনে নিন কিভাবে সঠিক নিয়মে গ্যাসের চুলা ব্যবহার করবেন।

  • প্রথমে গ্যাসের চুলা একটি নির্দিষ্ট স্থানে সঠিকভাবে সেট করে নিতে হবে।
  • আগুন জ্বালানোর আগে গ্যাসের বার্নারের আশেপাশে ভালো করে পরিষ্কার করে নিতে হবে।
  • অটো ইগনিশন সিস্টেম হলে লাইটার ছাড়াই আগুন জ্বালানো যাবে।
  • আগুনের রং নীল রঙের হতে হবে লাল বা হলুদ রঙের হলে বুঝতে হবে ভালোভাবে গ্যাস বের হচ্ছে না।
  • পাত্র বার্নারের ঠিক মাঝখানে বসাতে হবে।
  • চুলা ব্যবহারের সময় রুম একেবারে বন্ধ করে রাখবেন না।

এছাড়াও আপনাদের আশেপাশে অনেকেই চুলা ব্যবহার করে তাদের থেকে আরো অনেক তথ্য জেনে নিতে পারেন তাহলে সঠিকভাবে গ্যাসের চুলা ব্যবহার করলে কোন ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না।

গ্যাসের চুলা ব্যবহারে সতর্কতা

গ্যাসের চুলা ব্যবহার করার জন্য অনেক বেশি সতর্কতা অবলম্বন করার প্রয়োজন। অনেকেই সেই সতর্কতা গুলো জানেন না তো গ্যাসের চুলা ব্যবহারে যে সতর্কতা গুলো অবলম্বন করা প্রয়োজন সেগুলো হলো।

  • প্রথমে দেখে নিতে হবে সিলিন্ডার থেকে তোলা পর্যন্ত কোন ধরনের গ্যাস লিক হচ্ছে কিনা যদি হয় তাহলে অবশ্যই চুলা অন করা যাবেনা।
  • ঘরের জানালা দরজা বন্ধ না রেখে খুলে দিবেন যাতে করে আলো বাতাস চলাচল করে।
  • চুলা অন করার আগে বার্নার ভেজা রয়েছে কিনা ভালো করে দেখে নিবেন।
  • রান্না করার সময় চুলা রেখে বাইরে কোথাও যাওয়া যাবে না।
  • খালি পাত্র অনেকক্ষণ সময় আগুনের উপর রাখবেন না।
  • সঠিক জায়গায় এবং ভালোভাবে গ্যাসের সিলিন্ডার রাখতে হবে।
  • গ্যাসের সিলিন্ডার থেকে চুলা উঁচুতে রাখতে হবে।
  • সিলিন্ডার বা চুলার আশেপাশে কাপড়-চোপড় রাখবেন না।
  • মাঝে মাঝেই চুলার যন্ত্রপাতি গুলো ভালোভাবে চেক করবেন কোন সমস্যা হলো কিনা।
  • ছোট বাচ্চাদের চুলার আশেপাশে যেতে দিবেন না।
  • রান্না করা হয়ে গেলে সাথে সাথে চুলা বন্ধ করে দিবেন।

লেখকের মন্তব্য

আশা করছি প্রিয় বন্ধুরা আজকের এই পোস্টটি পড়ার পরে আপনারা জানতে পেরেছেন আরএফএল সিঙ্গেল ও ডাবল গ্যাসের চুলার দাম এবং আরও জানতে পেরেছেন গ্যাসের চুলা ব্যবহারের নিয়ম এবং সতর্কতা সম্পর্কে।

তো অবশ্যই আপনারা কেনার আগে ভালোভাবে যাচাই-বাছাই করে কিনবেন এবং সঠিকভাবে ব্যবহার করবেন। এই বিষয়ে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এবং এরকম আরও বিভিন্ন জিনিসের দাম জানতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন ধন্যবাদ।

source: rfleshop.com, othoba.com

5/5 - (1 vote)

Assalamu Alaikum I am Md. Mamunur Rahman I am an SEO Expert and Article Writer. And I am the Owner of this Website. I have Created this Website to Provide you with Accurate Information Online.

Sharing Is Caring:

Leave a Comment