সিলেট টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও ট্রেনের ভাড়া ২০২৬

সিলেট টু চট্টগ্রাম ও চট্টগ্রাম টু সিলেট ট্রেনের সময়সূচী, সিট এবং কেবিন ভাড়া কত টাকা, টিকিট কাটার নিয়ম সহ এই সম্পর্কিত আরো বেশ কিছু বিষয়ে আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব।

ট্রেন যাত্রায় অবশ্যই সঠিক সময়সূচী এবং ভাড়া জেনে রাখা প্রয়োজন তাহলে ট্রেন মিস করার সম্ভাবনা থাকে না তো চলুন নিচের অংশ থেকে সিলেট টু চট্টগ্রাম ট্রেন সম্পর্কে সকল বিষয় জেনে নেওয়া যাক।

সিলেট টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ২০২৬

সিলেট টু চট্টগ্রাম রুটে দুইটি আন্তঃনগর ট্রেন চলাচল করে সেগুলো হলো: পাহাড়িকা এক্সপ্রেস এবং উদয়ন এক্সপ্রেস। নিচে এই দুইটি ট্রেনের সময়সূচী, বন্ধের দিন এবং কতক্ষণ সময় লাগে তা দেওয়া হলো:

ট্রেনের নাম ছাড়ার সময় পৌঁছানোর সময় বন্ধের দিন সময় লাগে
পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) সকাল ১০:৩০ মিনিট সন্ধ্যা ৬:৫৫ মিনিট বুধবার ৮ ঘন্টা ২৫ মিনিট
উদয়ন এক্সপ্রেস (৭২৪) রাত ১০:০০ মিনিট ভোর ৫:৩৫ মিনিট রবিবার ৭ ঘন্টা ৩৫ মিনিট

এই দুইটি ট্রেন নিয়মিত সিলেট টু চট্টগ্রাম যাত্রী সেবা দিয়ে থাকে তবে একদিন করে সাপ্তাহিক বন্ধ থাকে তাই সেই দিন ব্যতীত অন্যান্য দিনে এই দুটি ট্রেনের মাধ্যমে সিলেট টু চট্টগ্রাম যেতে পারবেন।

চট্টগ্রাম টু সিলেট ট্রেনের সময়সূচী ২০২৬

চট্টগ্রাম টু সিলেট রুটে দুইটি আন্তঃনগর ট্রেন চলাচল করে সেগুলো হলো: পাহাড়িকাএক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেস। নিচে এই দুইটি ট্রেনের চট্টগ্রাম টু সিলেট রুটের নির্দিষ্ট সময়সূচি দেওয়া হলো:

আরো পড়ুন:  চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচী, ট্রেনের ভাড়া, স্টেশন লিস্ট
ট্রেনের নাম ছাড়ার সময় পৌঁছানোর সময় বন্ধের দিন সময় লাগে
পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯) সকাল ৭:৫০ মিনিট দুপুর ৩:৫৫ মিনিট সোমবার ৮ ঘন্টা ০৫ মিনিট
উদয়ন এক্সপ্রেস (৭২৩) রাত ৯:৪৫ মিনিট ভোর ৫:৪৫ মিনিট বুধবার ৮ ঘন্টা ০০ মিনিট

প্রতিটি ট্রেন যেহেতু নির্দিষ্ট সময়ে ছাড়ে তাই অবশ্যই আপনারা নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ আগে স্টেশনে এসে পৌঁছাবেন তাহলে ট্রেন মিস করার সম্ভাবনা থাকবে না।

সিলেট টু চট্টগ্রাম ট্রেনের ভাড়া কত

সিলেট টু চট্টগ্রাম রুটে চলাচলকারী ট্রেনের কয়েকটি করে আসন বিভাগ রয়েছে আসন বিভাগ অনুযায়ী ভাড়া নির্ধারণ হয়ে থাকে। নিচে আসন বিভাগ অনুযায়ী ভাড়ার তালিকা দেওয়া হলো:

আসন বিভাগ টিকিট মূল্য
শোভন চেয়ার ৪৭৫ টাকা
স্নিগ্ধা ৯০৯ টাকা
এসি সিট ১০৮৭ টাকা
এসি বার্থ ১৬৭৮ টাকা

পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার, স্নিগ্ধা ও এসি সিট রয়েছে এবং উদয়ন এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার, স্নিগ্ধা ও এসি বার্থ আসন বিভাগ রয়েছে।

সিলেট টু চট্টগ্রাম ট্রেনের কেবিন ভাড়া কত

সিলেট টু চট্টগ্রাম ট্রেনের কেবিন ভাড়া ১০০০ টাকা থেকে ১৬০০ টাকা জন প্রতি হয়ে থাকে। তবে অবশ্যই আপনারা টিকিট কাটার আগে কাউন্টার থেকে আরও ভালোভাবে ভাড়া জেনে নিবেন। আর কেবিন এর মাধ্যমে খুব সুন্দর এবং আরাম করে সিলেট টু চট্টগ্রাম যেতে পারবেন।

সিলেট টু চট্টগ্রাম ট্রেনের টিকিট কাটার নিয়ম

সিলেট টু চট্টগ্রাম ট্রেনের টিকিট কাটার জন্য দুইটি উপায় রয়েছে একটি হলো অনলাইনে এবং আরেকটি হলো স্টেশনে থাকা কাউন্টার। অনলাইনে কিভাবে কাটবেন তা নিচে দেওয়া হলো:

১. গুগলে সার্চ করে বাংলাদেশ রেলওয়ে এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন অথবা সরাসরি eticket.railway.gov.bd এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন।

২. কিছু তথ্য দিয়ে একটি একাউন্ট তৈরি করে নিবেন তারপরে সিলেট টু চট্টগ্রাম নির্বাচন করবেন, আসন বিভাগ ও তারিখ নির্বাচন করে ট্রেন সার্চ অপশনে প্রেস করবেন।

আরো পড়ুন:  ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ২০২৬ - ঢাকা টু খুলনা ট্রেনের ভাড়া

৩. তাহলে দুইটি ট্রেনের নাম চলে আসবে সেখান থেকে যেকোনো একটি ট্রেনের টিকিট কাটার জন্য Book Now বাটনে প্রেস করবেন।

৪. এরপরে ট্রেনের কোচ নির্বাচন করবেন ও পছন্দমত যেকোন একটি সিট নির্বাচন করতে হবে। তবে ইতোমধ্যে বুকিং হয়ে গেছে সেগুলো সিট বাদে যেগুলো ফাঁকা থাকবে সেগুলোর মধ্যে যে কোন একটা সিলেক্ট করতে হবে।

৫. মোবাইল নাম্বারে ৪ সংখ্যার ওটিপি কোড পাঠানো হবে সেই কোড বসিয়ে ভেরিফাই করে নিতে হবে এবং পরবর্তী ধাপে যেতে হবে।

৬. টিকিট ক্রয় কারী ব্যক্তির নাম, মোবাইল নাম্বার এবং জিমেইল ঠিকানা দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে।

৭. টিকিটের মূল্য পেমেন্ট করতে হবে সেজন্য যেকোন একটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টিকিটের মূল্য পেমেন্ট করে দিবেন।

টিকিটের মূল্য পরিশোধ করা হয়ে গেলে টিকিট কাটার সম্পন্ন হয়ে যাবে এবং টিকিটের অনলাইন কপি মোবাইলে সংগ্রহ করে রাখবেন। এভাবেই খুব সহজে সিলেট টু চট্টগ্রাম ট্রেনের টিকিট অনলাইনে কাটা যায়।

সিলেট টু চট্টগ্রাম ট্রেনের স্টেশন

সিলেট টু চট্টগ্রাম রুটে দুইটি আন্তঃনগর ট্রেন চলাচল করে এই ট্রেনগুলো বিভিন্ন স্টেশন হয়ে যাতায়াত করে। নিচে সিলেট টু চট্টগ্রাম রুটে চলাচলকারী দুইটি ট্রেনের স্টেশনগুলোর নাম দেয়া হলো:

পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন স্টেশন লিস্ট

  • সিলেট রেলওয়ে স্টেশন
  • মাইজগাঁও রেলওয়ে স্টেশন
  • কুলাউড়া রেলওয়ে স্টেশন
  • শমসেরনগর রেলওয়ে স্টেশন
  • ভানুগাছ রেলওয়ে স্টেশন
  • শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন
  • শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন
  • নয়াপাড়া রেলওয়ে স্টেশন
  • হারাসপুর রেলওয়ে স্টেশন
  • আখাউড়া রেলওয়ে স্টেশন
  • কসবা রেলওয়ে স্টেশন
  • কুমিল্লা রেলওয়ে স্টেশন
  • লাকসাম রেলওয়ে স্টেশন
  • নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন
  • ফেনী রেলওয়ে স্টেশন
  • চট্টগ্রাম রেলওয়ে স্টেশন

উদয়ন এক্সপ্রেস ট্রেন স্টেশন লিস্ট

  • সিলেট রেলওয়ে স্টেশন
  • মাইজগাঁও রেলওয়ে স্টেশন
  • বরমচাল রেলওয়ে স্টেশন
  • কুলাউড়া রেলওয়ে স্টেশন
  • শমসেরনগর রেলওয়ে স্টেশন
  • শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন
  • শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন
  • আখাউড়া রেলওয়ে স্টেশন
  • কুমিল্লা রেলওয়ে স্টেশন
  • লাকসাম রেলওয়ে স্টেশন
  • ফেনী রেলওয়ে স্টেশন
  • চট্টগ্রাম রেলওয়ে স্টেশন
আরো পড়ুন:  চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য ২০২৬

পাহাড়িকা এক্সপ্রেস সিলেট টু চট্টগ্রাম সময়সূচি

পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে চট্টগ্রাম এর উদ্দেশ্যে ছাড়ে সকাল ১০:৩০ মিনিটে ও চট্টগ্রামে পৌঁছায় সন্ধ্যা ৬:৫৫ মিনিটে। শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিন বুধবার ব্যতীত পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সিলেট টু চট্টগ্রাম চলাচল করে।

সিলেট টু চট্টগ্রাম কত কিলোমিটার

সিলেট টু চট্টগ্রামের দূরত্ব আনুমানিক প্রায় ৩৬৪ কিলোমিটার। তবে বিভিন্ন রুট হয়ে এই দূরত্ব কিছুটা কম বেশি হয়ে থাকে।

লেখকের মন্তব্য

আশা করছি আজকের আর্টিকেলটি পড়ার পরে আপনারা জানতে পেরেছেন সিলেট টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সহ আরো অনেকগুলো বিষয়ে। তারপরেও যদি আপনাদের এই বিষয়ে আরো কোন প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করুন।

এবং এরকম আরও বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী জানার জন্য আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করতে পারেন। আপনাদের সবার যাত্রা শুভ হোক এই কামনা করে আজকের আর্টিকেল এখানেই শেষ করছি।

5/5 - (1 vote)

Assalamu Alaikum I am Md. Mamunur Rahman I am an SEO Expert and Article Writer. And I am the Owner of this Website. I have Created this Website to Provide you with Accurate Information Online.

Sharing Is Caring:

Leave a Comment