শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, ভর্তি বিজ্ঞপ্তি, ভর্তির জন্য আবেদন করার নিয়ম, আসন সংখ্যা, সাবজেক্ট লিস্ট এবং এই বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত এসবগুলো বিষয়ে আলোচনা করা হবে।
চলুন নিচের অংশ থেকে জেনে নেওয়া যাক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কিত সকল তথ্য।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি 2026
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চতুর্থ পর্যায়ে ভর্তির তারিখ ০৬/০৪/২০২৬ রোজ সোমবার। ভর্তির সময় সকাল ৯:৩০ মিনিট থেকে বিকাল ৪:৩০ মিনিট পর্যন্ত।
ভর্তি নিশ্চিতকরণের জন্য প্রতিটি শিক্ষার্থীকে ভর্তির নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে।
সাবজেক্ট নির্বাচনের জন্য উপস্থিত শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী নির্ধারিত কক্ষে ডাকা হবে এবং ভর্তি সম্পন্ন করা হবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য কিছু যোগ্যতার প্রয়োজন হয় যেমন যে শিক্ষার্থীরা বিজ্ঞান শাখা থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস করেছে তারা A/B উভয় ইউনিটেই এবং অন্যরা শুধুমাত্র A ইউনিট আবেদন করতে পারবে।
এবং শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে যারা এসএসসি/সমমান ২০২২/২০২৩ পরীক্ষায় পাশ করেছে এবং এইচএসসি/সমমান ২০২৪/২০২৫ পরীক্ষায় পাশ করেছে। দুইটি ইউনিটের আবেদন যোগ্যতা হলো:
| ইউনিট | যোগ্যতা |
|---|---|
| A ইউনিট | বিজ্ঞান শাখা হতে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষাতে সর্বমোট জিপিএ ৬.৫০ থাকতে হবে এবং পৃথকভাবে দুইটি পরীক্ষাতে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। |
| B ইউনিট | এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষাতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ী শিক্ষা শাখার জন্য মোট জিপিএ ৬.০০ থাকতে হবে। |
শুধুমাত্র এই সকল যোগ্যতা থাকলে একজন শিক্ষার্থী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবে এবং যাচাই-বাছাই শেষে ভর্তি হতে পারবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি ফি কত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি ইউনিট অনুযায়ী নির্ধারণ হয়ে থাকে। নিচে ইউনিট অনুযায়ী ভর্তি ফি এর তালিকা দেওয়া হলো:
| ইউনিট | ভর্তি ফি |
|---|---|
| A1 ইউনিট (বিজ্ঞান) | ১২৫০ টাকা |
| A2 ইউনিট (বিজ্ঞান ও আর্কিটেকচার) | ১৪০০ টাকা |
| B ইউনিট (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য) | ১২০০ টাকা |
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন
১. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন করার জন্য প্রথমে admission.sust.edu.bd এই ওয়েবসাইটের মধ্যে যাবেন তার পরে কিছু তথ্য দিয়ে সাইন আপ এবং সাইন ইন করে নিবেন।
২. এবার একাডেমিক ইনফো দেখাবে তারপর পার্সোনাল ইনফো দেখাবে সেখানে মোবাইল নাম্বার ও ইমেইল দিতে হবে তার পাশাপাশি শিক্ষার্থীর একটি ছবি আপলোড করে আপডেট অপশনে প্রেস করতে হবে।এরপর নেক্সট অপশনে প্রেস করে পরবর্তী ধাপে যেতে হবে।
৩. অ্যাপ্লিকেশন অপশন থেকে পরীক্ষার সেন্টার, প্রশ্নপত্র ল্যাঙ্গুয়েজ, Social Merit Allocation যদি থাকে তাহলে সিলেক্ট করবেন না থাকলে সিলেক্ট করার দরকার নাই। তারপর সেভ প্রিফারেন্স অপশনে প্রেস করবেন।
৪. এবার সবগুলো ইউনিটের নাম চলে আসবে সেখান থেকে আপনি যে ইউনিটে আবেদন করতে চাচ্ছেন সেই ইউনিট সিলেক্ট করে এপ্লাই বাটনে প্রেস করবেন।
৫. আবেদন ফ্রি পেমেন্ট করতে হবে সেজন্য যে কোন একটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ইউনিট অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ আবেদন ফি পেমেন্ট করে দিবেন।
আবেদন পেমেন্ট করা হয়ে গেলে পে স্লিপ দিয়ে দেয়া হবে সেটা আপনি প্রিন্ট করে বের করে নিতে পারেন। এভাবেই খুব সহজে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা প্রতিবছর ভিন্ন ভিন্ন হয়ে থাকে ইউনিট এবং বিভাগ অনুযায়ী আসন সংখ্যা নির্ধারণ করা হয় ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষে মোট আসন সংখ্যা ১৫৫৬ টি। এরমধ্যে A ইউনিটের আসন সংখ্যা ৯৮৫ ও B ইউনিটের আসন সংখ্যা ৫৮১ টি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট সমূহ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউনিট অনুযায়ী সাবজেক্ট ভিন্ন ভিন্ন হয়ে থাকে ইউনিট অনুযায়ী সাবজেক্ট লিস্ট নিচে দেওয়া হলো:
A ইউনিটের সাবজেক্ট লিস্ট
| ক্রঃনঃ | সাবজেক্ট |
|---|---|
| ১ | গণিত |
| ২ | পরিসংখ্যান |
| ৩ | পদার্থবিজ্ঞান |
| ৪ | ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি |
| ৫ | রসায়ন |
| ৬ | ওশানোগ্রাফি |
| ৭ | স্থাপত্য |
| ৮ | ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং |
| ৯ | ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স |
| ১০ | কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং |
| ১১ | ভূগোল এবং পরিবেশ |
| ১২ | প্রাণরসায়ন এবং আণবিক জীববিজ্ঞান |
| ১৩ | সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং |
| ১৪ | জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি |
| ১৫ | ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং |
| ১৬ | মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং |
| ১৭ | সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং |
| ১৮ | পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং |
| ১৯ |
B ইউনিটের সাবজেক্ট লিস্ট
| ক্রঃনঃ | সাবজেক্ট |
|---|---|
| ১ | বাংলা |
| ২ | ইংরেজি |
| ৩ | রাষ্ট্রবিজ্ঞান |
| ৪ | অর্থনীতি |
| ৫ | সমাজবিজ্ঞান |
| ৬ | সমাজকর্ম |
| ৭ | লোক প্রশাসন |
| ৮ | নৃবিজ্ঞান |
| ৯ | ব্যবসায় প্রশাসন |
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোথায়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট জেলার কুমারগাঁও এ অবস্থিত। এটি একটি গবেষণাধর্মী সরকারি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থী লেখাপড়া করে।
লেখকের মন্তব্য
আশা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পর্কিত সকল বিষয়ে জানতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের এই বিষয়ে আরো কোন প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন।
এবং এরকম আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত সকল বিষয়ে জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা নিয়মিত ফলো করতে পারেন। সবার জন্য শুভকামনা রইল।







