১০, ২০, ৪০, ২০০, ৩০০, ৫০০, ১০০০ কেজি ওজন মাপার মেশিনের দাম

আজকে আমরা জানবো সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ১০০০ কেজি ওজন মাপার মেশিনের দাম। বাজারে বিভিন্ন দামের ওজন মাপার মেশিন পাওয়া যায় কোয়ালিটি অনুযায়ী সেগুলোর দাম নির্ধারণ হয়ে থাকে।

আপনারা যদি ওজন মাপা মেশিন কিনতে চান তাহলে আগে থেকে কিছুটা দামের ধারণা রাখতে পারেন এতে করে কিনতে গিয়ে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক সবগুলো মেশিনের দাম।

১০ কেজি ওজন মাপার মেশিনের দাম

বর্তমানে ১০ কেজি ওজন মাপা ডিজিটাল মেশিনের দাম ৪০০ টাকা থেকে ৫০০ টাকা। এই মেশিনগুলো বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে ব্র্যান্ড অনুযায়ী এবং কোয়ালিটি অনুযায়ী দামের পার্থক্য থাকে।

যারা ছোটখাটো ব্যবসা করে থাকেন তাদের জন্য ১০ কেজি ওজন মাপা ডিজিটাল মেশিন গুলো অনেক ভালো হয়ে থাকে। আবার এই মেশিনগুলো বাড়িতেও হালকা কোন কিছু মাপার জন্য ব্যবহার করা যায়।

২০ কেজি ওজন মাপার মেশিনের দাম

২০ কেজি ওজন মাপার মেশিনের দাম ২০০০ টাকা থেকে ৩০০০ টাকা হয়ে থাকে। কয়েকটি ব্র্যান্ডের ২০ কেজি ওজন মাপার মেশিনের দাম নিচে দেওয়া হলো:

নাম দাম
Rfl Digital Weighing Scale 20 Kg 2,869 Tk
Gazi Digital Weighing Scale 20 Kg 2,640 Tk
LG Digital Weighing Scale 20 Kg 2,499 Tk
Mega Digital Weighing Scale 20 Kg 2,300 Tk
Panasonic Digital Weighing Scale 20 Kg 2,500 Tk
আরো পড়ুন:  ওয়ালটন, ভিশন, কিয়াম, সিঙ্গার, হকিংস, নোহা প্রেসার কুকারের দাম

মেশিন কেনার আগে অবশ্যই মেশিনের স্পেসিফিকেশন ভালো করে দেখে নিবেন এবং ওয়ারেন্টির কতো বছরের রয়েছে সেটাও বুঝে নিবেন।

৪০ কেজি ওজন মাপার মেশিনের দাম

৪০ কেজি ওজন মাপার মেশিনের দাম কোয়ালিটি অনুযায়ী ২৭০০ টাকা থেকে ৪৭০০ টাকা হয়ে থাকে। নিচে বেশ কয়েকটি ব্র্যান্ডের ওজন মাপার মেশিনের দাম দেওয়া হলো:

নাম দাম
Rfl Digital Weighing Scale 40 Kg 4,700 Tk
Gazi Digital Weighing Scale 40 Kg 3,360 Tk
LG Digital Weighing Scale 40 Kg 2,799 Tk
Mega Digital Weighing Scale 40 Kg 3,200 Tk
Panasonic Digital Weighing Scale 40 Kg 4,250 Tk
Miyako Digital Weighing Scale 40 Kg 2,900 Tk

দামের পার্থক্য অনুযায়ী মেশিনের কোয়ালিটি বেশি হতে পারে তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন দাম একটু বেশি লাগলেও ভালো কোয়ালিটির মেশিন বাছাই করে নেওয়ার।

১০০ কেজি ওজন মাপার মেশিনের দাম

মিডিয়াম ধরনের ব্যবসার ক্ষেত্রে ১০০ কেজি ওজন মাপা মেশিন প্রয়োজন হয়ে থাকে। ১০০ কেজি ওজন মাপার বেশ অনেকগুলো মেশিন বাজারে পাওয়া যায় সেগুলোর দাম হলো:

নাম দাম
Rfl Digital Weighing Scale 100 Kg 5,376 Tk
Gazi Digital Weighing Scale 100 Kg 4,536 Tk
LG Digital Weighing Scale 100 Kg 4,050 Tk
Mega Digital Weighing Scale 100 Kg 6,000 Tk
Panasonic Digital Weighing Scale 100 Kg 5,000 Tk

এই মেশিন গুলো বিদ্যুতের মাধ্যমে চার্জ দিয়ে ব্যবহার করতে হয় সেজন্য ব্যবহার করাটা অনেক সহজ হয়। এবং প্রতিটা মেশিন দুই থেকে তিন বছর করে সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হয়ে থাকে।

২০০ কেজি ওজন মাপার মেশিনের দাম

২০০ কেজি ওজন মাপার মেশিনের দাম কোয়ালিটি ও ব্র্যান্ড অনুযায়ী ৬০০০ টাকা থেকে ১০০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। নিচে কয়েকটি ব্র্যান্ডের মেশিনের দাম দেওয়া হলো:

আরো পড়ুন:  সিঙ্গার, ওয়ালটন, ভিশন, এলজি ওয়াশিং মেশিন প্রাইস ইন বাংলাদেশ
নাম দাম
Rfl Digital Weighing Scale 200 Kg 7,455 Tk
Gazi Digital Weighing Scale 200 Kg 6,050 Tk
Xpart Digital Weighing Scale 200 Kg 7,000 Tk
Mega Digital Weighing Scale 200 Kg 10,000 Tk
Panasonic Digital Weighing Scale 200 Kg 6,500 Tk

মেশিন কেনার আগে অবশ্যই ভালোভাবে পরীক্ষা করে নিবেন কোন ধরনের সমস্যা রয়েছে কিনা এবং মাপ সঠিকভাবে দিচ্ছে কিনা।

৩০০ কেজি ওজন মাপার মেশিনের দাম

৩০০ কেজি ওজন মাপার মেশিনের দাম ৮০০০ হাজার টাকা থেকে ১০০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। ব্র্যান্ড এবং কোয়ালিটি অনুযায়ী এই দাম নির্ধারণ হয়।

নাম দাম
Rfl Digital Weighing Scale 300 Kg 10,210 Tk
Gazi Digital Weighing Scale 300 Kg 9,000 Tk
Xpart Digital Weighing Scale 300 Kg 8,490 Tk
Mega Digital Weighing Scale 300 Kg 10,500 Tk

উপরে যে চারটি ব্র্যান্ডের মেশিন গুলোর কথা বলা হয়েছে সবগুলোই ভালো এবং অনেক মানুষের ব্যবহার করে থাকে তাই আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বাছাই করতে পারেন।

৫০০ কেজি ওজন মাপার মেশিনের দাম

৫০০ কেজি ওজন মাপার মেশিনের দাম বর্তমানে ১৪ হাজার টাকা থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত। নিচে কয়েকটি মেশিনের নাম ও দাম দেওয়া হলো:

নাম দাম
Rfl Digital Weighing Scale 500 Kg 18,990 Tk
Gazi Digital Weighing Scale 500 Kg 14,200 Tk
Mega Digital Weighing Scale 500 Kg 18,500 Tk

এই মেশিনগুলো মেটালের তৈরি হয়ে থাকে যেহেতু এগুলোর ধারণ ক্ষমতা অনেক বেশি তাই অনেক মজবুতভাবে তৈরি করা হয়ে থাকে।

১০০০ কেজি ওজন মাপার মেশিনের দাম

অনেক বড় ব্যবসার ক্ষেত্রে ১০০০ কেজি ওজন মাপার মেশিনের প্রয়োজন পড়ে। নিচে দুইটি ১০০০ কেজি ওজন মাপার মেশিনের দাম দেওয়া হলো:

আরো পড়ুন:  আরএফএল, বেঙ্গল, আকিজ, এন মোহাম্মদ প্লাস্টিকের চেয়ার দাম
নাম দাম
Rfl Digital Weighing Scale 1000 Kg 62,500 Tk
Mega Digital Weighing Scale 1000 Kg 32,500 Tk

১০০০ কেজি ওজন মাপার মেশিনের এলইডি ডিসপ্লে আলাদা করা থাকে আপনারা অবশ্যই কেনার আগে এলইডি ডিসপ্লে গুলো ভালোভাবে দেখে নিবেন এবং মেশিনে মাপ ঠিক দিচ্ছে কিনা সেটাও দেখে নিবেন।

ভালো ওজন মাপার মেশিন চেনার উপায়

ডিজিটাল ওজন মাপার মেশিন কিনতে চাইলে অবশ্যই জানা প্রয়োজন ভালো ওজন মাপার মেশিন চেনার উপায় যে উপায়গুলো জেনে থাকলে একটি ভালো ওজন মাপার মেশিন নির্বাচন করতে পারবেন:

  • মেশিনের সেন্সর ভালো হওয়া প্রয়োজন এতে করে মাপ দিতে সুবিধা হয় এবং সঠিক হয়।
  • এলইডি ডিসপ্লে অবশ্যই ভালো মানের হতে হবে যাতে করে লেখা সহজে বুঝা যায়।
  • ভালো কোয়ালিটির ব্যাটারি রয়েছে এরকম মেশিন বাছাই করতে হবে।
  • ভালো ব্র্যান্ডের মেশিন নির্বাচন করতে হবে যদিও দাম একটু বেশি লাগতে পারে।
  • এক থেকে তিন বছর সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এরকম মেশিন নির্বাচন করতে হবে।

এই বিষয়গুলো খেয়াল করে যদি একটি মেশিন বাছাই করে কিনতে পারেন তাহলে নিঃসন্দেহে সেটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন তার পরেও ইলেকট্রিক জিনিস কখন কি হয় বলা যায়না তাই কোন সমস্যা দেখালে যাদের থেকে কিনবেন তাদের সাথে যোগাযোগ সার্ভিসিং করিয়ে নিবেন।

লেখকের মন্তব্য

আশা করছি প্রিয় বন্ধুরা এই আর্টিকেল থেকে আপনারা জানতে পেরেছেন ১০ থেকে ১০০০ কেজি পর্যন্ত ওজন মাপা মেশিন এর দাম। অবশ্যই আপনারা মেশিন কেনার সময় ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন এবং ওয়ারেন্টি রয়েছে এরকম নেওয়ার চেষ্টা করবেন।

এই বিষয়ে যদি আপনাদের আরো কোন প্রশ্ন থাকে তাহলে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এবং এরকম আরো বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রের নাম জানতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন।

source: othoba.com 

5/5 - (1 vote)

Assalamu Alaikum I am Md. Mamunur Rahman I am an SEO Expert and Article Writer. And I am the Owner of this Website. I have Created this Website to Provide you with Accurate Information Online.

Sharing Is Caring:

Leave a Comment